ই-পেপার মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩৩

সচিবালয়ে বুধবার অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান

আমার বার্তা অনলাইন
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৮

আজ মঙ্গলবার গঠিত হচ্ছে বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রতিনিধিরা সকাল ১০টায় সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নেবেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন তাদের শপথবাক্য পাঠ করাবেন। পরে বিকেলে নতুন সরকারের মন্ত্রিরা শপথ নেবেন।

নতুন সরকার গঠনের পর আগামীকাল বুধবার সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম কার্যদিবসে মন্ত্রিপরিষদ সদস্যদের সাথে বিশেষ বৈঠক এবং সচিবদের সাথে মতবিনিময় সভা করবেন তিনি। মন্ত্রিপরিষদ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এছাড়া বুধবার সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন তারেক রহমান। সেখান থেকে ফিরে দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দফতরে তিনি অফিস করবেন।

সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন। সভা শেষে সচিবালয়ে দুপুরের খাবার গ্রহণ করে বেলা ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক করবেন।

বৈঠকের কোনো এজেন্ডা নেই বলে মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে। মন্ত্রিপরিষদ বৈঠক শেষে বিকেল ৪টায় সচিবদের সাথে মতবিনিময় করবেন তিনি।

মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু

বাংলাদেশে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় এসেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। আজ মঙ্গলবার

শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ পাঠ করিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের প্রথম নির্বাচিত সরকার আজ দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে। দীর্ঘ ১৮
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোজার আগেই রাজবাড়ীতে লেবুর দামে আগুন

সংসদ সদস্য হিসেবে শপথ না নেওয়ার কথা ভাবছে এনসিপি

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিকেলে শপথ

বন্ড সুবিধার আড়ালে ৩৮ কোটি টাকার শুল্ক ফাঁকি, ১০ জনের বিরুদ্ধে মামলা

মন্ত্রিসভায় শপথের ডাক পেলেন এমপি মোফাজ্জল হোসাইন কায়কোবাদ

বিএনপির সংসদীয় দলের নেতা নির্বাচিত হলেন তারেক রহমান

সাড়ে ১১টায় সংসদীয় দলের বৈঠক: নেতা নির্বাচনে বসছে বিএনপি

মন্ত্রিসভায় ডাক পেয়েছেন নুরুল হক নূর

কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু

বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াত কোনো শপথই নেবে না

সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি

শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা

সংবিধান সংস্কার পরিষদ সদস্যের শপথ নেবেন না বিএনপির এমপিরা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন এহসানুল হক মিলন

এটি নির্বাচিত সংসদ, অধিবেশন কেউ মিউট করে দেখবে না: আমীর খসরু

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

সচিবালয়ে বুধবার অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিরোধীদলীয় নেতা হচ্ছেন ডা. শফিকুর রহমান

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ