ই-পেপার বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩

জুলাই বিপ্লব সংশ্লিষ্ট চারটি অধ্যাদেশে সবাই একমত: আইনমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
২৫ মার্চ ২০২৬, ১৭:৫০
বিশেষ কমিটির মুলতবি বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি- সংগৃহীত

ড. ইউনূস সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে জুলাই বিপ্লব সংশ্লিষ্ট চারটি অধ্যাদেশের বিষয়ে সংসদীয় বিশেষ কমিটির সব সদস্য ঐকমত্য পোষণ করেছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বুধবার (২৫ মার্চ) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে আয়োজিত বিশেষ কমিটির মুলতবি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এদিন দুপুর ২টায় বৈঠকটি শুরু হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের আইনমন্ত্রী বলেন, ‘আমরা এরইমধ্যে ১২০টি অধ্যাদেশ যাচাই-বাছাই সম্পন্ন করেছি। পর্যালোচনার ক্ষেত্রে ‘জুলাই সনদ’ এবং দেশের সংবিধানকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে। বিশেষ করে জুলাই সংক্রান্ত চারটি অধ্যাদেশের বিষয়ে কমিটির সবাই একমত হয়েছেন। অবশিষ্ট অধ্যাদেশগুলো নিয়ে আগামী ২৯ মার্চ পুনরায় আলোচনা করা হবে।’

এর আগে মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১১টায় প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। গত ১৫ মার্চ স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এই বিশেষ কমিটি গঠন করা হয়।

অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে কোনগুলো স্থায়ী আইন হিসেবে বহাল থাকবে এবং কোনটি বাতিল হবে, তা যাচাই করে সিদ্ধান্ত নেয়াই এই কমিটির মূল দায়িত্ব।

গত ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনে আইনমন্ত্রী আসাদুজ্জামান এসব অধ্যাদেশ উত্থাপন করেন। সংসদীয় নিয়ম অনুযায়ী, পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

কমিটির সভাপতি জয়নুল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে আইনমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নুরুল ইসলাম, মুহাম্মদ ওসমান ফারুক, এ এম মাহবুব উদ্দিন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী, মুহাম্মদ নওশাদ জমির, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, মো. মুজিবুর রহমান, মো. রফিকুল ইসলাম খান এবং জি এম নজরুল ইসলাম।

অবশিষ্ট ১৩টি অধ্যাদেশ নিয়ে ২৯ মার্চের বৈঠকে বিস্তারিত আলোচনার পর চূড়ান্ত সুপারিশ প্রণয়ন করা হবে, যা পরবর্তী সময়ে সংসদে উপস্থাপন করা হবে বলে কমিটির সদস্যরা জানিয়েছেন।

আমার বার্তা/এমই

দেশবাসীকে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশের সর্বস্তরের জনগণ ও প্রবাসে বসবাসরত বাংলাদেশিকে শুভেচ্ছা ও

শক্তিশালী গণতান্ত্রিক সরকার গড়তে বদ্ধপরিকর সরকার: চিফ হুইপ

সংসদীয় কার্যক্রমের গুণগত পরিবর্তনের মাধ্যমে দেশে একটি শক্তিশালী ও টেকসই গণতান্ত্রিক শাসনব্যবস্থা গড়ে তুলতে বর্তমান

ডিএমপির ডিসি মিডিয়া থেকে লালবাগের উপ-কমিশনার হলেন তালেবুর রহমান

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ (এমঅ্যান্ডপিআর)

স্বাধীনতা দিবস ও কনসার্ট ঘিরে যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে রাজধানী ঢাকায় তিনটি গুরুত্বপূর্ণ ভেন্যুতে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশবাসীকে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এরদোয়ানের প্রশংসায় ইরান

শক্তিশালী গণতান্ত্রিক সরকার গড়তে বদ্ধপরিকর সরকার: চিফ হুইপ

দৌলতদিয়ায় নদীতে পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা

‘মানবিক ও উন্নত রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান’

যুক্তরাজ্যের পার্লামেন্টে স্বাধীনতা দিবস উদযাপন

জুলাই বিপ্লব সংশ্লিষ্ট চারটি অধ্যাদেশে সবাই একমত: আইনমন্ত্রী

আইএমএফের ঋণের নতুন শর্ত: সংস্কারের রোডম্যাপ চেয়েছে সংস্থাটি

ডিএমপির ডিসি মিডিয়া থেকে লালবাগের উপ-কমিশনার হলেন তালেবুর রহমান

যাত্রাবাড়ীতে ৬২টি মোবাইলসহ চোর চক্রের ১২ জন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিলো পাকিস্তান

ফরিদপুরে গাছ কাটা নিয়ে বড় ভাইয়ের শর্টগানের গুলিতে ছোট ভাই নিহত

স্বাধীনতা দিবস ও কনসার্ট ঘিরে যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা

বিশেষ কমিটিতে ‘জুলাই সুরক্ষা’ নিয়ে সবাই একমত : স্বরাষ্ট্রমন্ত্রী

কারো ন্যায়বিচারে বাধা দেব না: নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল

উপজেলা ও পৌরসভায় প্রশাসক নিয়োগের কোনো সিদ্ধান্ত নেই: শাহে আলম

নেপালে বাংলাদেশ দূতাবাসে গণহত্যা দিবস পালন

যুদ্ধবিরতির বিষয়ে ট্রাম্প নিজের সঙ্গে নিজেই আলোচনা করেছেন: ইরান

কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ

দারিদ্র্যের চাপে নিঃস্ব, শেষ বয়সে আশ্রয়ের খোঁজে রহিমা বেগম