ই-পেপার বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩

স্বাধীনতা দিবস ও কনসার্ট ঘিরে যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা

আমার বার্তা অনলাইন:
২৫ মার্চ ২০২৬, ১৭:০৭

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে রাজধানী ঢাকায় তিনটি গুরুত্বপূর্ণ ভেন্যুতে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৫ মার্চ) দুপুরে ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত জারি করা গণবিজ্ঞপ্তিতে এই তথ‍্য জানানো হয়।

আগামী ২৬ মার্চ (বৃহস্পতিবার) জাতীয় প্যারেড স্কয়ারে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কুচকাওয়াজ, বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউয়ে কনসার্ট অনুষ্ঠিত হবে।

উক্ত অনুষ্ঠানগুলোতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, বিদেশি কূটনীতিক, উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় প্যারেড স্কয়ারে আমন্ত্রিত অতিথিদের স্টিকারযুক্ত যানবাহন ছাড়া নিম্নোক্ত সড়কগুলোতে অন্য কোনো যানবাহন চলাচল করতে পারবে না—

• বেগম রোকেয়া সরণির আগারগাঁও লাইট ক্রসিং হতে উড়োজাহাজ ক্রসিং

• প্রধানমন্ত্রীর কার্যালয় সংলগ্ন বীর উত্তম মেজর জেনারেল আজিজুর রহমান রোড (আগারগাঁও লিংক রোড)

• সৈয়দ মাহাবুব মোরশেদ রোডের শিশুমেলা ক্রসিং হতে আগারগাঁও ক্রসিং

• জুলাই স্মৃতি জাদুঘর (পুরাতন গণভবন) হতে উড়োজাহাজ ক্রসিং

ডাইভারশন কার্যকর থাকবে (সকাল ৭:০০টা–দুপুর ১২:৩০টা)

• প্রধানমন্ত্রীর কার্যালয় ক্রসিং

• আগারগাঁও লাইট ক্রসিং

• শিশুমেলা ক্রসিং

• জুলাই স্মৃতি জাদুঘর ক্রসিং

• খেজুরবাগান হতে উড়োজাহাজ ক্রসিং

বিকল্প চলাচল নির্দেশনা

• জাহাঙ্গীর গেট থেকে আগত যানবাহন বিজয় সরণি হয়ে উড়োজাহাজ ক্রসিং-লেক রোড দিয়ে চলবে

• মিরপুর-১০ থেকে আগত যানবাহন শিশুমেলা হয়ে মিরপুর রোড ব্যবহার করবে

• ফার্মগেট/বিজয় সরণি থেকে আগত যান খেজুরবাগান হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ ব্যবহার করবে

• ধানমন্ডি থেকে আগত যান টেকনিক্যাল মোড় হয়ে চলবে

• শ্যামলী/শিশুমেলা থেকে আগত যান মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে বিকল্প পথে চলবে

পার্কিং নির্দেশনা-

• আমন্ত্রিত স্টিকারযুক্ত যানবাহন নির্ধারিত স্থানে পার্কিং করবে

• সিএনজি চালিত যানবাহন প্রবেশ করতে পারবে না

• সাধারণ দর্শকদের গাড়ি পুরাতন বাণিজ্য মেলার মাঠে রাখতে হবে

গেট অনুযায়ী প্রবেশ-

• গেট-০৫: ম-১, ম-২

• গেট-০৬: ক-বিশেষ

• গেট-০৭: ক-১

• গেট-০৮: ক-২

• গেট-০৯: সক, বিনা, শ

• গেট-১২: সম, সক-১, সক-২

সাধারণ দর্শকদের ০২, ০৩, ০৪, ১০ ও ১১ নম্বর গেট দিয়ে পায়ে হেঁটে প্রবেশ করতে বলা হয়েছে।

বঙ্গভবন কেন্দ্রিক ট্রাফিক ব্যবস্থাপনা-

বিকাল ২:০০টা থেকে ৫:৩০টা পর্যন্ত বঙ্গভবন কেন্দ্রিক এলাকায় স্টিকারযুক্ত যানবাহন ছাড়া অন্য যান চলাচল বন্ধ থাকবে।

যেসব সড়কে নিষেধাজ্ঞা-

• আবরার ফাহাদ অ্যাভিনিউ

• ডিআইটি রোড (গুলিস্থান-রাজউক)

• ফজলে রাব্বি রোড

• দিলকুশা এলাকার একাধিক গ্যাপ

ডাইভারশন পয়েন্ট-

• জিরো পয়েন্ট

• রাজউক ক্রসিং

• অ্যালিকো গ্যাপ

• জয়কালী মন্দির

• দৈনিক বাংলা মোড়

• মতিঝিল সিটি সেন্টার এলাকা

যান চলাচল নির্দেশনা-

• জিরো পয়েন্ট হয়ে ইউবিএল-দৈনিক বাংলা রুট ব্যবহার

• ফুলবাড়ীয়া ও গোলাপশাহ এলাকা থেকে বিকল্প রুট

• হানিফ ফ্লাইওভার থেকে ইউটার্ন বা বিকল্প পথ

• জয়কালী মন্দির থেকে এক লেনে চলাচল

• ফকিরাপুল ও মতিঝিল থেকে দৈনিক বাংলা হয়ে চলাচল

স্টিকার অনুযায়ী প্রবেশ-

• লাল স্টিকার: মেইন গেট

• সবুজ স্টিকার: পিজিআর গেট

• ত্রিভুজ স্টিকার: ওয়ার্কশপ গেট

পার্কিং-

• বঙ্গভবনের ভিতরে বিভিন্ন মাঠে

• বাইরে ফজলে রাব্বি রোড ও স্কুল মাঠে

• দিলকুশা বাণিজ্যিক এলাকায়

• ভিআইপি গাড়ি নির্দিষ্ট লেনে

মিডিয়া পার্কিং-

• সংবাদপত্র ও মিডিয়ার গাড়ি মতিঝিল সিটি সেন্টার এলাকায় পার্কিং করবে।

• মানিক মিয়া অ্যাভিনিউ কনসার্ট কেন্দ্রিক ট্রাফিক--

• বিকেল ৫:০০টা থেকে রাত ১১:৩০টা পর্যন্ত

ডাইভারশন-

• আড়ং ক্রসিং

• খেজুরবাগান ক্রসিং

চলাচল নির্দেশনা-

• শ্যামলী-মোহাম্মদপুর যানবাহন লেক রোড ব্যবহার করবে

• শাহবাগ-সোনারগাঁও যানবাহন বিজয় সরণি হয়ে চলবে

• এলিভেটেড এক্সপ্রেসওয়ে যান খেজুরবাগান হয়ে বিকল্প পথে যাবে

• ধানমন্ডি যান গণভবন ক্রসিং হয়ে চলবে

• মিরপুর রোড যান সরাসরি চলবে

পার্কিং-

কনসার্টে আগত যানবাহন পুরাতন বাণিজ্য মেলার মাঠে পার্কিং করতে হবে।

ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তিনটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিস্তারিত ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। নগরবাসীর সহযোগিতা ছাড়া এ ধরনের বড় আয়োজন নির্বিঘ্ন করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, সম্মানিত মহানগরবাসীকে অনুরোধ করা হচ্ছে, নির্ধারিত ট্রাফিক নির্দেশনা মেনে চলুন এবং অনুষ্ঠানস্থলের আশপাশের সড়ক এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহার করুন।

আমার বার্তা/এমই

জুলাই বিপ্লব সংশ্লিষ্ট চারটি অধ্যাদেশে সবাই একমত: আইনমন্ত্রী

ড. ইউনূস সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে জুলাই বিপ্লব সংশ্লিষ্ট চারটি অধ্যাদেশের বিষয়ে

ডিএমপির ডিসি মিডিয়া থেকে লালবাগের উপ-কমিশনার হলেন তালেবুর রহমান

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ (এমঅ্যান্ডপিআর)

বিশেষ কমিটিতে ‘জুলাই সুরক্ষা’ নিয়ে সবাই একমত : স্বরাষ্ট্রমন্ত্রী

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি হওয়া ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন

কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ

বাংলাদেশের প্রায় ১৫ শতাংশ সাংবাদিক কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার হয়েছেন- এমনই তথ্য উঠে এসেছে একটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মানবিক ও উন্নত রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান’

যুক্তরাজ্যের পার্লামেন্টে স্বাধীনতা দিবস উদযাপন

জুলাই বিপ্লব সংশ্লিষ্ট চারটি অধ্যাদেশে সবাই একমত: আইনমন্ত্রী

আইএমএফের ঋণের নতুন শর্ত: সংস্কারের রোডম্যাপ চেয়েছে সংস্থাটি

ডিএমপির ডিসি মিডিয়া থেকে লালবাগের উপ-কমিশনার হলেন তালেবুর রহমান

যাত্রাবাড়ীতে ৬২টি মোবাইলসহ চোর চক্রের ১২ জন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিলো পাকিস্তান

ফরিদপুরে গাছ কাটা নিয়ে বড় ভাইয়ের শর্টগানের গুলিতে ছোট ভাই নিহত

স্বাধীনতা দিবস ও কনসার্ট ঘিরে যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা

বিশেষ কমিটিতে ‘জুলাই সুরক্ষা’ নিয়ে সবাই একমত : স্বরাষ্ট্রমন্ত্রী

কারো ন্যায়বিচারে বাধা দেব না: নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল

উপজেলা ও পৌরসভায় প্রশাসক নিয়োগের কোনো সিদ্ধান্ত নেই: শাহে আলম

নেপালে বাংলাদেশ দূতাবাসে গণহত্যা দিবস পালন

যুদ্ধবিরতির বিষয়ে ট্রাম্প নিজের সঙ্গে নিজেই আলোচনা করেছেন: ইরান

কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ

দারিদ্র্যের চাপে নিঃস্ব, শেষ বয়সে আশ্রয়ের খোঁজে রহিমা বেগম

কসবায় সাংবাদিক হত্যাকারিদের শাস্তির দাবিতে নবীনগরে মানববন্ধন

প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন জ্বালানি তেলের দাম বাড়ছে না

সব বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিতের নির্দেশ ইউজিসির

এলজিইডির ২৩তম প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ মিয়া