ই-পেপার শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

রাশিয়ায় যুদ্ধে প্রাণ গেল আরও দুই বাংলাদেশি যুবকের

আমার বার্তা অনলাইন:
২৩ মে ২০২৬, ১০:৫৮

রাশিয়ায় ভালো চাকরির আশায় গিয়ে যুদ্ধে জড়িয়ে প্রাণ হারিয়েছেন আরও দুই বাংলাদেশি যুবক। নিহতরা হলেন মাদারীপুরের সুরুজ কাজী (৩৫) এবং কিশোরগঞ্জের জাহাঙ্গীর হোসেন (২৪)।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় কুমিল্লার ইউসুফ খান নামের আরেক বাংলাদেশির মৃত্যুর খবরও জানা গেছে। এ নিয়ে রুশ বাহিনীর হয়ে ইউক্রেন যুদ্ধে নিহত বাংলাদেশির সংখ্যা দাঁড়ালো অন্তত ৩৯ জনে।

নিহত সুরুজ কাজীর বাড়ি মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ খাগড়াছড়া এলাকায়। পরিবারের সদস্যরা জানান, উন্নত জীবনের আশায় তিনি রাশিয়ায় গিয়েছিলেন।

কিন্তু যুদ্ধের ময়দান থেকেই আসে তার মৃত্যুর খবর। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরিবারে নেমে আসে শোকের ছায়া।

সুরুজ ছিলেন তিন ভাই ও এক বোনের মধ্যে সবার বড়। শোকে ভেঙে পড়া বাবা শাহাবুদ্দিন কাজী বলেন, ছেলেটা ভালো থাকার আশায় বিদেশে গেল, এখন সব শেষ হয়ে গেল। অন্তত শেষবারের মতো ছেলের মুখটা দেখতে চাই।

আরও হৃদয়বিদারক বিষয় হলো, মাত্র তিন মাস আগে ঠান্ডাজনিত রোগে মারা যায় সুরুজের দুই বছরের ছেলে। সন্তান হারানোর শোক কাটতে না কাটতেই এবার স্বামীকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার স্ত্রী সুমাইয়া আক্তার।

অন্যদিকে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের বাগপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনও কয়েকদিন আগে যুদ্ধক্ষেত্রে নিহত হন বলে জানিয়েছে তার পরিবার। এর আগে চলতি মাসেই একই জেলার আরেক যুবক রিয়াদ রশিদ ড্রোন হামলায় নিহত হন।

এদিকে অভিযোগ উঠেছে, ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন রিক্রুটিং এজেন্সি ও দালাল চক্র বাংলাদেশি যুবকদের রাশিয়ায় পাঠাচ্ছে। সেখানে পৌঁছানোর পর অনেককে সরাসরি যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে।

গোপালগঞ্জের তিন যুবকের পরিবার অভিযোগ করেছে, নির্মাণ খাতে চাকরির আশ্বাস দিয়ে তাদের রাশিয়ায় নেওয়া হলেও পরে যুদ্ধ করতে বাধ্য করা হয়েছে। এ ঘটনায় একটি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে থানায় অভিযোগও করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় রাশিয়ায় অবস্থানরত এক বাংলাদেশি তরুণ দাবি করেন, চাকরির কথা বলে তাদের সাতজনকে নেওয়া হয়েছিল। পরে তাদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। তার ভাষ্য অনুযায়ী, তাদের মধ্যে তিনজন ইতোমধ্যে মাইন ও ড্রোন বিস্ফোরণে নিহত হয়েছেন।

তিনি আরও অভিযোগ করেন, একজনকে রাশিয়ায় পাঠাতে পারলে দালালরা বিপুল অঙ্কের অর্থ পায়। নাগরিকত্ব ও উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে অনলাইনের মাধ্যমে লোক সংগ্রহ করা হচ্ছে। তাদের একটি বড় অংশকে পরে যুদ্ধে অংশ নিতে বাধ্য করা হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধের উদ্দেশ্যে যেন কেউ রাশিয়া বা ইউক্রেনে যেতে না পারে, সে বিষয়ে সরকার নজরদারি বাড়িয়েছে। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে বলে জানানো হয়েছে।

স্পোর্টস ও ইভি গাড়ি প্রদর্শনীতে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান স্পোর্টস কার ও ইভি (ইলেকট্রিক ভেহিকল) গাড়ি বিষয়ক একটি প্রদর্শনীর ঘুরে দেখেন।

৩০ কোটি ৬১ লাখ পাঠ্যবই ছাপাবে এনসিটিবি, খরচ ১৭০০ কোটি টাকা

আগামী ২০২৭ শিক্ষাবর্ষে সারাদেশের প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাঠ্যবই ছাপানোর কাজ শুরু

শিশুদের ওপর বর্বরতা অবশ্যই বন্ধ করতে হবে: ইউনিসেফ

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শিশুদের ওপর বর্বরতা

ঈদযাত্রায় ট্রেনে শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই: রেলসচিব

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ঈদযাত্রা আজ শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পোর্টস ও ইভি গাড়ি প্রদর্শনীতে প্রধানমন্ত্রী

৩০ কোটি ৬১ লাখ পাঠ্যবই ছাপাবে এনসিটিবি, খরচ ১৭০০ কোটি টাকা

শিশুদের ওপর বর্বরতা অবশ্যই বন্ধ করতে হবে: ইউনিসেফ

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম

ঈদযাত্রায় ট্রেনে শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই: রেলসচিব

শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গণপিটুনি দিয়ে একজনকে পুলিশে সোপর্দ

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির নয়া এমডি  আশরাফুজ্জামান

রাশিয়ায় যুদ্ধে প্রাণ গেল আরও দুই বাংলাদেশি যুবকের

ক্রীড়াঙ্গনে আয়ের শীর্ষে রোনালদো, মেসিকে টপকে কানেলো দ্বিতীয়

বিপিসি চেয়ারম্যানের সদ্য বদলীকৃত একান্ত সচিব ও তার স্ত্রীর শত কোটি টাকার সম্পদ 

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি

ময়মনসিংহ-সিলেটে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ২ নম্বর সংকেত

চীনের কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৮, ভূগর্ভে আটকা পড়েছে ৩৮ শ্রমিক

‘পথেই মৃত্যু’ ঠেকাতে উপজেলা পর্যায়ে সাপের অ্যান্টিভেনম দিচ্ছে সরকার

দহগ্রাম সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেলো বিএসএফ

ভেনেজুয়েলার তেলেই উঠে এসেছে ইরান যুদ্ধের ২৫ গুণ খরচ: ট্রাম্প

মার্কিন গোয়েন্দা পরিচালকের পদ ছাড়লেন তুলসী গ্যাবার্ড

গ্রিনকার্ডের আবেদনে নতুন নিয়ম চালু করল যুক্তরাষ্ট্র

আজ শনিবারও খোলা ব্যাংক, চলবে স্বাভাবিক লেনদেন

২৩ মে ঘটে যাওয়া নানান ঘটনা