ই-পেপার শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি মালয়েশিয়া এনসিপির

আমার বার্তা অনলাইন:
২২ জুন ২০২৫, ১৫:৪৯
আপডেট  : ২২ জুন ২০২৫, ১৬:০৬

‘ভোটাধিকার কোনো অনুগ্রহ নয়, এটি জন্মগত ও সাংবিধানিক অধিকার’ স্লোগান সামনে রেখে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে মালয়েশিয়া এনসিপি।

শনিবার (২১ জুন) সন্ধ্যায় মালয়েশিয়ার কুয়ালালামপুরে বুকিত বিনতাং-এ এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স মালয়েশিয়া আয়োজিত সংবাদ সম্মেলন এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের কেন্দ্রীয় সদস্য এনামুল হক। সঞ্চালনা করেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের কেন্দ্রীয় সদস্য আলমগীর চৌধুরী আকাশ।

বক্তব্যে তিনি বলেন, প্রবাসীরা শুধু অর্থনীতির জন্যই নয়, দেশের গণতন্ত্র ও ভবিষ্যতের জন্যও সমানভাবে গুরুত্বপূর্ণ। অথচ তারা এখনো জাতীয় নির্বাচনে ভোটাধিকার থেকে বঞ্চিত। এটি এক নির্মম বৈষম্য।

তিনি আরও বলেন, মালয়েশিয়া প্রবাসীসহ প্রায় দুই কোটির বেশি বাংলাদেশি নাগরিক দেশের বাইরে বসবাস করছেন। এ বিশাল জনগোষ্ঠী প্রতিনিয়ত রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে দেশের অর্থনীতি সচল রাখলেও তারা আজও রাজনৈতিক প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত।

সংবাদ সম্মেলনে এনসিপির দাবি–

১. প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার আইন ও সংবিধানে সুরক্ষিত করতে হবে।

২. নির্বাচন কমিশন ও সরকারকে একটি স্বচ্ছ ও সময়সীমাবদ্ধ রোডম্যাপ প্রকাশ করতে হবে।

৩. বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত দূতাবাসে ভোটকেন্দ্র চালুর পাশাপাশি জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের ভিত্তিতে একটি নিরাপদ ও নিরপেক্ষ অনলাইন ভোটিং ব্যবস্থা চালু করতে হবে, যাতে কোনো পক্ষপাত বা কারসাজির সুযোগ না থাকে।

৪. প্রবাসীদের জন্য একটি বিশেষ ‘ভোটার তালিকা’ তৈরি করতে হবে, যাতে বিদেশে অবস্থানরত নাগরিকদের তথ্য সুনির্দিষ্টভাবে সংরক্ষিত ও যাচাইযোগ্য হয়।

৫. প্রবাসী ভোটারদের সচেতনতা বাড়াতে তথ্যপ্রযুক্তিনির্ভর প্রচারাভিযান চালাতে হবে, যার নেতৃত্বে থাকবে সরকার ও কূটনৈতিক মিশনগুলো। ২০২৬ সালের জাতীয় নির্বাচনে প্রবাসী ভোটাধিকার অবশ্যম্ভাবীভাবে নিশ্চিত করতে হবে। জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে অনলাইন ভোটিং ব্যবস্থা চালু করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রওশন আলম, মোহাম্মদ আল আমীন, শহিদুল ইসলাম, দাউদ ইসলাম ভূইয়া, বশির আহমেদ আলম, রায়হান হোসেন, আরিফুল ইসলাম, মোহাম্মাদ ইমন, তুহিন হোসেন, মুরাদ হোসেন, হাবিবুর রহমান, মামুনুর রশিদ, বেলায়েত হোসেন, মুশফিকুর রহমান ও সাহাদাত আলম প্রমুখ।

আমার বার্তা/এল/এমই

মালয়েশিয়ায় এক বছরে আটক ৯০ হাজারের বেশি অবৈধ অভিবাসী

মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি এক বিবৃতিতে জানান, ২৪ ডিসেম্বর পর্যন্ত

আটলান্টিক মহাসাগরে নৌকাডুবি: ১২ জনের মরদেহ উদ্ধার

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে যাত্রাকালে আটলান্টিক মহাসাগরে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে গেছে। এতে ১৫০ জনের

পোস্টাল ভোট: মালয়েশিয়া প্রবাসীদের নিবন্ধন ছাড়াল ৪১ হাজার

বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। বিশেষ করে মালয়েশিয়ায়

কাতারের সড়কে প্রাণ হারালেন চট্টগ্রামের বোয়ালখালীর যুবক

কাতারে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মো. ইফতেখার রিপন শরীফ (৩৪) নামে এক যুবক নিহত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু