ই-পেপার শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

আজও ছেলের ছবি বুকে নিয়ে কাঁদেন জুলাই শহীদ আবুজরের মা

মূসা বীন নূর(মাল্টিমিডিয়া প্রতিনিধ) মেলান্দহ :
২১ জুন ২০২৫, ২১:৫৫
ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে ২০২৪ সালের জুলাই মাসটি দেশের ইতিহাসে এক রক্তাক্ত ও শোকাবহ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে। গণঅভ্যুত্থানের সেই উত্তাল সময়ে পুলিশ ও ক্ষমতাসীন দলের কর্মীদের গুলিতে প্রাণ হারিয়েছেন বহু তরুণ। তাদেরই একজন জামালপুরের মেলান্দহ উপজেলার পশ্চিম নয়ানগরের প্রাইভেটকার চালক আবুজর।

আবুজরের জন্ম এক সাধারণ পরিবারে। বাবা তারা মিয়া প্রায় এক দশক আগে মারা যান। পরিবারের হাল ধরতে শহরে এসে ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকায় প্রাইভেটকার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন আবুজর। তার ওপর নির্ভর করেই চলতো মা সুফিয়া বেওয়া, নিঃসন্তান বিধবা খালা ও নানীর সংসার।

২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর যমুনা ফিউচার পার্ক এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত হন আবুজর। গুলি তার বুক ভেদ করে শরীরের অন্য প্রান্তে থেমে যায়। তাৎক্ষণিকভাবে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে মহাখালীর মেট্রোপলিটন হাসপাতালে স্থানান্তর করা হয়। ২৭ জুলাই রাত ১০টায় চিকিৎসাধীন অবস্থায় সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আবুজরের মৃত্যু যেন তার পরিবারের সব স্বপ্নই গুঁড়িয়ে দেয়। মায়ের চোখে এখন শুধু কান্না, বুকজুড়ে অপূরণীয় শূন্যতা। ছেলের ছবি বুকে নিয়ে দিন কাটান মা সুফিয়া বেওয়া। বলেন,

“আমার ছেলে আর ফিরবে না। যারা আমার বুক খালি করল, আমি তাদের বিচার চাই। আমি অনেক ধৈর্য ধরে আছি। আমার মতো কষ্টে আর কেউ নেই—সব স্বপ্ন শেষ হয়ে গেছে।”

আবুজরের বড় ভাই মোঃ শহিদুল ইসলাম জানান, “বাড়ির পাশে নতুন ঘর তুলবো বলে জায়গা খালি করে রেখেছিলাম, ইট কিনে রেখেছিলাম, ওর বিয়ের জন্য প্রস্তুতিও নিচ্ছিলাম। কিন্তু সব শেষ হয়ে গেলো একটি বুলেটে। ভাইয়ের চিকিৎসার খরচ জোগাতে ইট বিক্রি করেছি, ঋণ করেছি। এভারকেয়ার হাসপাতালে ১১ লাখ ২৭ হাজার ৭৯২ টাকা ও মেট্রোপলিটনে আরও প্রায় ৩ লাখ টাকা খরচ করেও ভাইকে বাঁচাতে পারিনি। যদি সম্ভব হতো, নিজের অঙ্গ বিক্রি করেও তাকে বাঁচাতাম।”

তিনি জানান, কিছু সহায়তা পেলেও এখনো ঋণের বোঝা বহন করতে হচ্ছে তাদের। শোক ও দেনার চাপে পুরো পরিবার আজ দিশেহারা। আবুজরের খালাও বর্তমানে গৃহহীন অবস্থায় বিভিন্ন জায়গায় থাকেন। মা ও নানী এখন অন্য ছেলেদের আশ্রয়ে থাকলেও, প্রতিটি দিন তাদের কাটছে কান্না আর স্মৃতির ভারে।

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু