ই-পেপার শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

লোহাগাড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় দুই সদস্যকে আটক

মাল্টিমিডিয়া প্রতিনিধি,লোহাগাড়া :
২১ জুন ২০২৫, ২২:১২
ছবি : প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় দুই সদস্যকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা স্বামী-স্ত্রী—চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা এবং বর্তমানে বান্দরবানের আজিজনগরে বসবাসকারী মনজুর আলম (৫২) ও হাছিনা বেগম (৪০)।

শুক্রবার (২০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টায় আধুনগর খাসমহল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নি.) মো. শরিফুল ইসলাম পিপিএম (বার)-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে এই ডাকাত দম্পতিকে গ্রেফতার করা হয়।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয়: ২টি দেশীয় তৈরি এলজি,৫ রাউন্ড চায়না কার্তুজ, প্রায় ২ ভরি স্বর্ণালংকার (চেইন, আংটি, রিং, দুল) নগদ টাকা ৪৮,৫০০ টাকা ২টি মোবাইল ফোন ।

জিজ্ঞাসাবাদে মনজুর আলম জানান, সম্প্রতি পটিয়া এলাকায় একটি বাড়িতে তার সহযোগীদের নিয়ে ডাকাতি শেষে লুন্ঠিত মালামাল আধুনগরের একটি ঝোপে লুকিয়ে রাখেন। সেগুলো নিয়ে পালানোর সময় পুলিশের অভিযানে ধরা পড়েন।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান বলেন, “পুলিশের সঠিক তৎপরতায় আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্যদের গ্রেফতার ও ডাকাতি হওয়া মালামাল উদ্ধার সম্ভব হয়েছে। মনজুর আলমের বিরুদ্ধে আগেও একাধিক ডাকাতি মামলা রয়েছে।”

নারায়ণগঞ্জে নববর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে অগ্নিবীণা সাহিত্য পরিষদের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০

গজারিয়ায় দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে মুন্সীগঞ্জের গজারিয়ায় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা

২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে আসা হংকংয়ের পতাকাবাহী জাহাজ কিউচি।

সরাইলে শিশু উদ্ধারের নেপথ্যে খেলার বল আনতে গিয়ে দুর্ঘটনা; গুজবে কান না দেওয়ার আহ্বান

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ৮ বছরের এক শিশুকে রক্তাক্ত ও গলাকাটা জীবিত অবস্থায় উদ্ধারের ঘটনার প্রকৃত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের প্রথম দায়িত্ব জনগণের দেখভাল করা: সংসদে প্রধানমন্ত্রী

৩৭ হাজার কোটির ১৪ এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

নারায়ণগঞ্জে নববর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিএনপি জুলাই সনদ থেকে সরে যায়নি আঁকড়ে ধরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ

বাংলাদেশের এক নম্বর সমস্যা—বেকারত্ব

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর

প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত, ৬ লাখ টাকা পেল ০০০১০৩৫ নম্বর

ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প সম্প্রসারণে জোর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

মুজিব বলেছিলেন সাবধানে থাকিস, জিয়া বলেছিলেন যুদ্ধ করো: সংসদে গয়েশ্বর

ইরানকে ৬ স্থলপথ ব্যবহারের অনুমতি পাকিস্তানের, ক্ষুব্ধ হবে আমেরিকা?

অর্থনীতি পুনরুদ্ধারে আগামী দুই বছর কঠিন হবে: অর্থমন্ত্রী

পেট্রলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: সংসদে জ্বালানিমন্ত্রী

বাংলাদেশ সীমান্তে বিষধর সাপ ও কুমির মোতায়েনের পরিকল্পনা ভারতের

একাত্তরে কসাই টিক্কা খানের সঙ্গে বৈঠক করেছিলেন গোলাম আযমরা

পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন সচিব

বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছে: ডা. জাহিদ

যুক্তরাষ্ট্রের সহায়তা: ৬ লাখ টিবি কিট, শিশুদের ১১ হাজার ওষুধ প্রদান