ই-পেপার শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

রণকৌশলে পরিবর্তন, আরও নির্ভুল ও ভয়ংকর হচ্ছে ইরানের জবাব

আমার বার্তা অনলাইন:
২১ জুন ২০২৫, ২০:০৫

নবম দিনে এসে পৌঁছেছে ইরান-ইসরায়েল সংঘাত। শুরুর দিন থেকেই ইরানের সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্ব এবং পারমানবিক স্থাপনাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা ধ্বংস করতে নিরবচ্ছিন্ন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বসে নেই ইরানও; শত্রুপক্ষের চোখে চোখ রেখে কঠিন জবাব দিয়ে যাচ্ছে দেশটির সামরিক বাহিনী। তবে, এবার রণকৌশলে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে তারা।

ইরানের সামরিক বাহিনীর জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানিয়েছেন, এখন আর আগের মতো বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে না তারা। বরং আগের তুলনায় অধিক উন্নত ও নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে।

ইরানের ক্ষেপণাস্ত্র মজুত ফুরিয়ে আসছে বলে ইসরায়েল যে দাবি করেছে, তা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছেন তিনি।

শনিবার (২১ জুন) ওই কর্মকর্তার এক সাক্ষাৎকারের ভিত্তিতে এমন তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক দিন ধরে ইসরায়েল বলে আসছে, ইরানের ক্ষেপণাস্ত্র মজুত এখনও উল্লেখযোগ্য পরিমাণে থাকলেও তাদের চালানো বিমান হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী যন্ত্রের অন্তত ৫০ শতাংশ ধ্বংস হয়েছে। এর মাধ্যমে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সক্ষমতা হ্রাস পেয়েছে।

তবে, ইরানের সামরিক বাহিনী বর্তমানে আরও উন্নত প্রযুক্তির নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলে হামলা চালাচ্ছে বলে দাবি করেছেন ইরানি ওই কর্মকর্তা।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও (আইডিএফ) ইরানের এই দাবির বিষয়টি নিশ্চিত করেছে। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড বলেছে, ইরান এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, যেগুলো ক্লাস্টার বোমা বহনে সক্ষম।

এই ধরনের ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড বা বোমা নির্দিষ্ট উচ্চতায় (প্রায় ৭ কিলোমিটার) পৌঁছে অন্তত ২০টি বিস্ফোরক অংশে ভাগ হয়ে যায় এবং প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

ইরানি ওই কর্মকর্তা বলেন, আমরা একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছি এবং তা সহজেই মার্কিন থাড, প্যাট্রিয়ট, অ্যারো ৩, অ্যারো ২, ডেভিডস স্লিং ও আয়রন ডোমের সব প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে নির্ধারিত লক্ষ্যে আঘাত করেছে। তবে, তিনি সেই ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুর নাম প্রকাশ করেননি।

তিনি বলেন, ক্ষেপণাস্ত্রের সংখ্যা কমে যাওয়ায় খুশি না হয়ে ইসরায়েলের উচিত ইরানের নতুন শক্তির ভারসাম্যের সামনে কেবল দর্শকের ভূমিকায় থাকা।

এদিকে, গত ৮ দিনে ইরানের ক্ষেপণাস্ত্র বহরের সামনে নজিরবিহীনভাবে মুখ থুবড়ে পড়েছে ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এত দ্রুত ইসরায়েলের প্রতিরোধ ক্ষমতা কমে আসছে যে, তা ভাঁজ ফেলে দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কপালে। এ অবস্থায় যত দ্রুত সম্ভব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানে হামলা চালানোর আহ্বান জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রকে সরাসরি সংঘাতে যোগ দিতে প্রকাশ্যে আকুল আর্তি জানাচ্ছে সাধারণ ইসরায়েলিরাও।

এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সরাসরি হামলার হুমকি দিয়েছেন বটে, কিন্তু আরও অন্তত দুই সপ্তাহ অপেক্ষার কথাও জানিয়েছেন।

বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই দূর্বল হয়ে পড়েছে যে, আর এক সপ্তাহ এ সংঘাত অব্যাহত থাকলে প্রায় অকার্যকর হয়ে পড়বে তা।

ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান বাস্তবতায় রাজনৈতিকভাবে নেতানিয়াহুর টিকে থাকার অন্যতম কৌশল হলো—যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে টেনে আনা। কিন্তু ট্রাম্পের সময় নিতে চাওয়ার সিদ্ধান্ত নেতানিয়াহুর আকাঙ্ক্ষায় বড় ধাক্কা হিসেবেই মনে করছেন বিশ্লেষকরা।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের কলামিস্ট গিডিয়ন লেভি বলেন, বর্তমান বাস্তবতায় দুই সপ্তাহ মানে ‘চিরকাল’।

আমার বার্তা/এমই

হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের, জ্বালানি সরবরাহে নতুন শঙ্কা

বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর জন্য খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান।

যুক্তরাষ্ট্রের কাছে ইউরেনিয়াম হস্তান্তরের কোনও পরিকল্পনা নেই: ইরান

  ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কোনও দেশের কাছে স্থানান্তর করা হবে না এবং তা যুক্তরাষ্ট্রের কাছে পাঠানোর

যে দুই শর্তে হরমুজ দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান

হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। তবে এক্ষেত্রে জাহাজগুলোকে দুটি শর্ত মেনে

হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ ভারত পর্যালোচনা করছে: রণধীর জয়সওয়াল

চব্বিশের অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর যে অনুরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের পাঁচ জেলায় বজ্রপাতে একদিনে ১১ জনের মৃত্যু

চীনের ৩টি চেম্বারের সঙ্গে ডিসিসিআইয়ের সহযোগিতা স্মারক স্বাক্ষর

কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে: কৃষি মন্ত্রী

দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ, ‘দৃশ্যমান অগ্রগতি’ দাবি সরকারের

পূর্বাচল স্টেডিয়ামের ডিজাইন পরিবর্তন নিয়ে যা বললেন তামিম

প্রধানমন্ত্রীর ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপে ‘অবিস্মরণীয়’ সাফল্য

দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাখাইন রাজ্যেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা

তারেক রহমানের প্রতি আস্থা রেখেছে জনগণ: মাহদী আমিন

সুনামগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

জরুরি সেবার যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ চেয়ে নোটিশ

এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল

পতিত সরকারের জ্বালানি নীতি ছিল বিতর্কিত : দেবপ্রিয় ভট্টাচার্য

পূর্ব শত্রুতা-আর্থিক লেনদেনকে কেন্দ্র করে আসাদুলকে হত্যা: পুলিশ

খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে: পানিসম্পদমন্ত্রী

সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যা নেই: জামায়াত আমির

হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের, জ্বালানি সরবরাহে নতুন শঙ্কা

ম্যাস গ্লোবাল সলিউশনসের চার মডেলের ই–বাইক বাজারে

অধিকার আদায়ের আন্দোলনে ছিলেন বলে ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল