ই-পেপার মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

হোয়াইট হাউসে নৈশভোজে রোনালদোর প্রশংসা করে যা বললেন ট্রাম্প

আমার বার্তা অনলাইন:
১৯ নভেম্বর ২০২৫, ১৬:৫৪

হোয়াইট হাউসে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্মানে আয়োজিত জমকালো নৈশভোজে উপস্থিত ছিলেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তাকে নিয়ে বিশেষ প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নৈশভোজের শুরুতে দেওয়া বক্তৃতায় ট্রাম্প জানান, তার ছোট ছেলে ব্যারন রোনালদোর বড় ভক্ত। রোনালদোর সঙ্গে দেখা হওয়ায় ব্যারন এখন বাবাকে আরও ‘সম্মান’ করছে বলেও রসিকতা করেন মার্কিন প্রেসিডেন্ট।

ডিনারে রোনালদোর সঙ্গে ছিলেন তার বাগদত্তা জর্জিনা রদ্রিগেজ। অনুষ্ঠানের একপর্যায়ে টেসলা ও এক্স–এর কর্তা ইলন মাস্কের সঙ্গে সেলফিও তুলেছেন তারা। প্রযুক্তি, ব্যবসা ও ক্রীড়াজগতের বহু তারকার উপস্থিতিতে হোয়াইট হাউসের সেই রাতটা হয়ে ওঠে দৃষ্টি–নন্দন।

নৈশভোজে ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, বিশ্বের অনেক ধনী ব্যবসায়ী ও টেক জগতের নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা। যুক্তরাষ্ট্র–সৌদি সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে হোয়াইট হাউস এ আয়োজন করেছে বলে জানানো হয়। ২০১৬ সালের পর এটাই রোনালদোর প্রথম প্রকাশ্য সফর যুক্তরাষ্ট্রের মাটিতে।

সৌদি প্রো লিগের দল আল–নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ রোনালদোকে দেশটির কূটনৈতিক ও ক্রীড়া–বিনিয়োগের ‘দূত’ হিসেবে দেখা হয়। তাই সৌদি প্রতিনিধিদলের অংশ হিসেবেই তার আমন্ত্রণ। নৈশভোজে দেওয়া বক্তৃতায় রোনালদোকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, ‘আপনারা জানেন, আমার ছেলে রোনালদোর ভক্ত। ওর সঙ্গে দেখা হওয়ায় মনে হচ্ছে ব্যারন এখন আমাকে একটু বেশি সম্মান করে! আপনাদের এখানে পেয়ে সত্যিই সম্মানিত বোধ করছি।’

সম্প্রতি রোনালদো ট্রাম্পকে নিজের স্বাক্ষরসহ একটি জার্সি পাঠিয়েছিলেন, তাতে লেখা ছিল, “শান্তির পথে খেলছি।” ভবিষ্যতে ট্রাম্পের সঙ্গে দীর্ঘ আলাপের ইচ্ছাও প্রকাশ করেছেন পর্তুগিজ তারকা।

আমার বার্তা/এমই

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু