ই-পেপার বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

বিপিএলে নতুন আকর্ষণ: রাজশাহীতে যোগ দিলেন কেন উইলিয়ামসন

আমার বার্তা অনলাইন
২১ জানুয়ারি ২০২৬, ১০:৪৯

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার একেবারেই নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলতে এসেছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান কেন উইলিয়ামসন। রাজশাহী ওয়ারিয়র্সের জার্সিতে মাঠে নামার লক্ষ্যে আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছেন তিনি।

রাজশাহী ওয়ারিয়র্স কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে দলটির অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ইঙ্গিত দিয়েছিলেন উইলিয়ামসনের যোগদানের ব্যাপারে। কোয়ালিফায়ার ১-এ চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে হারের পর শান্ত জানিয়েছিলেন, খুব শিগগিরই উইলিয়ামসন দলের সঙ্গে যুক্ত হবেন—আর সেটাই বাস্তবে রূপ নিল আজ।

সকাল প্রায় ১০টার দিকে ঢাকায় অবতরণ করেন এই কিউই তারকা। রাজশাহী বেশ কিছুদিন ধরেই তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিল। দল চাইছিল গুরুত্বপূর্ণ কোয়ালিফায়ার ম্যাচের আগেই তাকে দলে পেতে। তবে দক্ষিণ আফ্রিকার এসএ২০ লিগে খেলার ব্যস্ততার কারণে সেটি সম্ভব হয়নি।

সম্প্রতি ডারবান সুপার জায়ান্টসের হয়ে এসএ২০ লিগের আসর শেষ করেছেন উইলিয়ামসন। যদিও ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকে সেই আসরটা তার জন্য খুব একটা সুখকর ছিল না। প্রথম ম্যাচে ৪০ রানের ইনিংস খেললেও পরের ম্যাচগুলোতে ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। একের পর এক ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১২, ২, ২২, ১২ ও ২২ রানের ইনিংস। এবার বিপিএলের মঞ্চে নিজেকে নতুনভাবে মেলে ধরার সুযোগ পাচ্ছেন তিনি।

রাজশাহীর হয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার দিয়েই বিপিএলে অভিষেক হতে যাচ্ছে উইলিয়ামসনের। আজ সিলেট টাইটান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ সেই ম্যাচে জয় পেলেই ফাইনালের টিকিট নিশ্চিত করবে রাজশাহী ওয়ারিয়র্স। এমন গুরুত্বপূর্ণ সময়ে একজন অভিজ্ঞ আন্তর্জাতিক তারকার যোগদান দলের জন্য নিঃসন্দেহে বড় অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।

সব মিলিয়ে চলতি বিপিএলের সবচেয়ে আলোচিত ও আকর্ষণীয় সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছেন কেন উইলিয়ামসন। তার উপস্থিতি শুধু রাজশাহী ওয়ারিয়র্স নয়, পুরো টুর্নামেন্টের উত্তেজনাই বাড়িয়ে দেবে—এ কথা বলাই যায়।

দুই সুপার ওভারের তুমুল রোমাঞ্চে আফগানিস্তানকে হারালো দক্ষিণ আফ্রিকা

মূল ম্যাচ টাই। প্রথম সুপার ওভার টাই। শেষমেশ দ্বিতীয় সুপার ওভারের শেষ বলে এলো ফল।

৩ কোটি রুপিতে পিএসএলে দল পেলেন রিশাদ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গত আসরে লাহোর কালান্দার্সের হয়ে দারুণ বোলিং করেছিলেন বাংলাদেশি তারকা রিশাদ

বিশ্বকাপ না খেলায় শাস্তি হবে না বিসিবির, পাচ্ছে পুরস্কারও

নিজেদের দাবিতে অটল থেকে টি-টুয়েন্টি বিশ্বকাপে না খেললেও বাংলাদেশকে কোনো ধরনের শাস্তি বা জরিমানা করবে

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলবে পাকিস্তান: শেহবাজ শরিফ

সপ্তাহব্যাপী চলা টানাপোড়েন ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে খেলার সিদ্ধান্ত নিয়েছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে চীনের প্রভাব কমাতে বিকল্প প্রতিরক্ষা প্রস্তাব দেবে যুক্তরাষ্ট্র

টাকাসহ জামায়াত নেতা আটক বিচ্ছিন্ন ঘটনা নয়: মাহদী আমিন

আটক জামায়াত নেতার কাছে মিলেছে ৭৪ লাখ টাকা

পাবনায় স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র-গুলিসহ ৩ জন আটক

দেশ ও দেশের মানুষের জন্য ভোটাধিকার প্রয়োগের আহ্বান বিএনপির

জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সাক্ষাৎ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবার আসনে লড়ছেন যারা

জাতীয় সংসদ নির্বাচন: গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে বিএনপি

বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান

ভোটের পরিবেশ খুব ভালো, দেশে উৎসবের আমেজ বইছে: ইসি মাছউদ

জাল ভোট, ব্যালট ছিনতাইকারীরাই ঝুঁকিতে থাকবে: র‍্যাব ডিজি

একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত: জামায়াত আমির

৫০ লাখ নয়, বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই: ইসি

মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াতের নেতা আটক

দুই সুপার ওভারের তুমুল রোমাঞ্চে আফগানিস্তানকে হারালো দক্ষিণ আফ্রিকা

শর্তসাপেক্ষে পদোন্নতি পেলেন ৭৬৪ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা

নির্বাচন পর্যবেক্ষণে দেশে ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক

ভোট কেন্দ্রের সামনে থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার

অর্ধকোটি টাকাসহ আটক জামায়াত নেতাকে হাসপাতালে ভর্তি

নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার: ইসি সানাউল্লাহ