ই-পেপার বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়তা অব্যাহত

আমার বার্তা অনলাইন
২১ জানুয়ারি ২০২৬, ১১:৫৯

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর আগে বাংলাদেশ দলকে নিয়ে জল্পনা ক্রমেই বাড়ছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) যদি শর্ত আরোপের মাধ্যমে বাংলাদেশকে ভারতের মাটিতে খেলতে বাধ্য করতে চায়, বাংলাদেশ তা মানবে না।

সচিবালয়ে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আসিফ নজরুল বলেন, “অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদের ভারতে বিশ্বকাপে অংশগ্রহণ করাতে পারবে না। যদি আইসিসি ভারতীয় বোর্ডের সঙ্গে সমন্বয় করে আমাদের ওপর দবাব দেয় বা অযৌক্তিক শর্ত আরোপ করে, আমরা তা মানব না।”

তিনি আরও উদাহরণ হিসেবে উল্লেখ করেন, “পাকিস্তান বাংলাদেশে খেলতে আসেনি, তখন আইসিসি ভেন্যু পরিবর্তন করেছে। আমরা অত্যন্ত যৌক্তিক কারণে ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছি। কিন্তু কোনো অযৌক্তিক চাপের মধ্যে দিয়ে আমাদের ভারতে খেলতে বাধ্য করা ঠিক নয়।”

প্রসঙ্গত, সংবাদ সংস্থা এএফপি আগেই জানিয়েছিল, বাংলাদেশ যদি বিশ্বকাপে অংশ না নিলে তাদের স্থানে স্কটল্যান্ড খেলবে। তবে বিবিসির তথ্য অনুযায়ী, আইসিসি এখনও ক্রিকেট স্কটল্যান্ডের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা করেনি।

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশ নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতের মাটিতে খেলতে অনিচ্ছুক। ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসিকে দুইবার চিঠি পাঠিয়ে সব ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরের প্রস্তাব দিয়েছে। ঢাকায় আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও হয়েছিল, তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

যদিও ভারতীয় সংবাদমাধ্যম এবং ক্রিকইনফো জানায়, আইসিসি বিসিবিকে বুধবার পর্যন্ত সিদ্ধান্ত জানাতে সময়সীমা দিয়েছে, বিসিবি তা অস্বীকার করেছে এবং জানিয়েছে, “আমাদের কোনো সময়সীমা দেওয়া হয়নি।”

বাংলাদেশের অবস্থান স্পষ্ট: কোনো অযৌক্তিক চাপের মুখে ভারতের মাটিতে অংশগ্রহণ হবে না। বিশ্বকাপ শুরু হওয়ার আগ পর্যন্ত এই বিষয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড এবং আইসিসির মধ্যে চলমান আলোচনার ভিত্তিতে।

দুই সুপার ওভারের তুমুল রোমাঞ্চে আফগানিস্তানকে হারালো দক্ষিণ আফ্রিকা

মূল ম্যাচ টাই। প্রথম সুপার ওভার টাই। শেষমেশ দ্বিতীয় সুপার ওভারের শেষ বলে এলো ফল।

৩ কোটি রুপিতে পিএসএলে দল পেলেন রিশাদ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গত আসরে লাহোর কালান্দার্সের হয়ে দারুণ বোলিং করেছিলেন বাংলাদেশি তারকা রিশাদ

বিশ্বকাপ না খেলায় শাস্তি হবে না বিসিবির, পাচ্ছে পুরস্কারও

নিজেদের দাবিতে অটল থেকে টি-টুয়েন্টি বিশ্বকাপে না খেললেও বাংলাদেশকে কোনো ধরনের শাস্তি বা জরিমানা করবে

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলবে পাকিস্তান: শেহবাজ শরিফ

সপ্তাহব্যাপী চলা টানাপোড়েন ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে খেলার সিদ্ধান্ত নিয়েছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে ১৩ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৫১৫ কেন্দ্র, পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

নওগাঁয় ভোট কেন্দ্রের পাশে ৫ টি পেট্রোল বোমা উদ্ধার নিষ্ক্রিয় করে যৌথবাহিনি

চাকরি, সুশাসন আর কথা বলার স্বাধীনতা চায় বাংলাদেশের জেন-জি

আলেম-ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা ও অভিনন্দন

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

কাল ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়, চলবে একটানা ৯ ঘণ্টা

ভোটকেন্দ্রে গিয়ে জনগণকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে বললেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশে চীনের প্রভাব কমাতে বিকল্প প্রতিরক্ষা প্রস্তাব দেবে যুক্তরাষ্ট্র

টাকাসহ জামায়াত নেতা আটক বিচ্ছিন্ন ঘটনা নয়: মাহদী আমিন

বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ

পাবনায় স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র-গুলিসহ ৩ জন আটক

দেশ ও দেশের মানুষের জন্য ভোটাধিকার প্রয়োগের আহ্বান বিএনপির

জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সাক্ষাৎ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবার আসনে লড়ছেন যারা

জাতীয় সংসদ নির্বাচন: গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে বিএনপি

বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান

ভোটের পরিবেশ খুব ভালো, দেশে উৎসবের আমেজ বইছে: ইসি মাছউদ

জাল ভোট, ব্যালট ছিনতাইকারীরাই ঝুঁকিতে থাকবে: র‍্যাব ডিজি

একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত: জামায়াত আমির

৫০ লাখ নয়, বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই: ইসি