ই-পেপার বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

টসে হেরে ব্যাটিংয়ে রাজশাহী, একাদশে উইলিয়ামসন

আমার বার্তা অনলাইন:
২১ জানুয়ারি ২০২৬, ১৭:৫৩

বিপিএলে আগেই ফাইনালে উঠে গেছে চট্টগ্রাম রয়্যালস। রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়ে শিরোপার লড়াই নিশ্চিত করেছে তারা। তারা কোন দলকে সেই ম্যাচে পাচ্ছে, তা জানা যাবে আর কয়েক ঘণ্টা পর। তাদের প্রতিপক্ষ হওয়ার দৌড়ে আজ (বুধবার) মুখোমুখি হচ্ছে রাজশাহী ও সিলেট টাইটান্স।

দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে রাজশাহী ও সিলেট। এই আসরে দুইবারের দেখাতেই রাজশাহী সিলেটকে হারিয়েছে। এই ম্যাচে টস জিতে সিলেট বোলিং নিয়েছে। আগে ব্যাটিং করবে রাজশাহী।

প্লে-অফের প্রথম দিনে এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে শেষ বলে ক্রিস ওকসের ছক্কায় শ্বাসরুদ্ধকর জয় পায় সিলেট। আরেক ম্যাচে চট্টগ্রামের কাছে শেষ ওভারে হার মানে রাজশাহী। ফাইনালে ওঠার দ্বিতীয় সুযোগ কাজে লাগিয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে দুই দল।

এই গুরুত্বপূর্ণ ম্যাচের একাদশে রাজশাহী টেনেছে কেন উইলিয়ামসনকে। নিউজিল্যান্ড তারকার সঙ্গে তার সতীর্থ জেমস নিশাম আছেন। আরেক বিদেশি তারকা সাহিবজাদা ফারহান ও বিনুরা ফার্নান্ডো।

রাজশাহী একাদশ: সাহিবজাদা ফারহান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), কেন উইলিয়ামসন, মুশফিকুর রহিম, জেমস নিশাম, এসএম মেহরব, তানজিম হাসান সাকিব, আব্দুল গাফফার সাকলাইন, বিনুরা ফার্নান্ডো, মোহাম্মদ রুবেল।

সিলেট একাদশ: পারভেজ হোসেন ইমন, জাকির হাসান, আরিফুল ইসলাম, আফিফ হোসেন, স্যাম বিলিংস, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মঈন আলী, ক্রিস ওকস, খালেদ আহমেদ, নাসুম আহমেদ, সালমান ইরশাদ।

আমার বার্তা/এমই

দুই সুপার ওভারের তুমুল রোমাঞ্চে আফগানিস্তানকে হারালো দক্ষিণ আফ্রিকা

মূল ম্যাচ টাই। প্রথম সুপার ওভার টাই। শেষমেশ দ্বিতীয় সুপার ওভারের শেষ বলে এলো ফল।

৩ কোটি রুপিতে পিএসএলে দল পেলেন রিশাদ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গত আসরে লাহোর কালান্দার্সের হয়ে দারুণ বোলিং করেছিলেন বাংলাদেশি তারকা রিশাদ

বিশ্বকাপ না খেলায় শাস্তি হবে না বিসিবির, পাচ্ছে পুরস্কারও

নিজেদের দাবিতে অটল থেকে টি-টুয়েন্টি বিশ্বকাপে না খেললেও বাংলাদেশকে কোনো ধরনের শাস্তি বা জরিমানা করবে

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলবে পাকিস্তান: শেহবাজ শরিফ

সপ্তাহব্যাপী চলা টানাপোড়েন ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে খেলার সিদ্ধান্ত নিয়েছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে ১০ লাখ পোস্টাল ব্যালট

ফলাফল ঘোষণা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে: ফয়জুল করীম

ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের শতকরা হার পাঠাতে ইসির নির্দেশ

একটি বিশেষ পোশাক নিয়ে শঙ্কা জোনায়েদ সাকির

মানিকগঞ্জে ১৩ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৫১৫ কেন্দ্র, পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

নওগাঁয় ভোট কেন্দ্রের পাশে ৫ টি পেট্রোল বোমা উদ্ধার নিষ্ক্রিয় করে যৌথবাহিনি

চাকরি, সুশাসন আর কথা বলার স্বাধীনতা চায় বাংলাদেশের জেন-জি

আলেম-ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা ও অভিনন্দন

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

কাল ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়, চলবে একটানা ৯ ঘণ্টা

ভোটকেন্দ্রে গিয়ে জনগণকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে বললেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশে চীনের প্রভাব কমাতে বিকল্প প্রতিরক্ষা প্রস্তাব দেবে যুক্তরাষ্ট্র

টাকাসহ জামায়াত নেতা আটক বিচ্ছিন্ন ঘটনা নয়: মাহদী আমিন

বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ

পাবনায় স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র-গুলিসহ ৩ জন আটক

দেশ ও দেশের মানুষের জন্য ভোটাধিকার প্রয়োগের আহ্বান বিএনপির

জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সাক্ষাৎ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবার আসনে লড়ছেন যারা

জাতীয় সংসদ নির্বাচন: গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে বিএনপি

বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান