ই-পেপার রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

০১ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন
০১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৬

আজ রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬ ● ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ● ১২ শাবান ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

১৭২৬ - হেনরি লায়লের সভাপতিত্বে কলকাতায় প্রথম ফোর্ট উইলিয়ামে মেয়রস কোর্ট স্থাপিত হয়।

১৮২৭ - কলকাতা শহরে বেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয়।

১৮৩১ - বুশ ক্লাবের উদ্যোগে কলকাতা শহরে প্রথম চারুকলা প্রদর্শনীর উদ্বোধন হয়।

১৮৩৬ - চার্লস মেটকাফ প্রেস আইন বলবৎ করেন।

১৮৫৫ - কলকাতা থেকে আগ্রা পর্যন্ত টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

১৮৬২ - বঙ্গীয় আইনসভার (বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল) প্রথম সভা অনুষ্ঠিত হয়।

১৮৬৫ - মার্কিন যুক্তরাস্ট্রের সংবিধানের ত্রয়োদশ অধ্যাদেশে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের স্বাক্ষর।

১৮৭১ - ভারতে বালিকা বিদ্যালয়ে শিক্ষয়িত্রীর অভাব দূর করার জন্য ভারত সংস্কার সভার উদ্যোগে কলকাতার পটলডাঙায় একটি শিক্ষয়িত্রী বিদ্যালয় স্থাপন করা হয়।

১৮৮৪ - অক্সফোর্ড ইংলিশ ডিকশনারীর ১ম খণ্ড (এ টু এন্ট) প্রকাশিত।

১৮৯৩ - টমাস আলভা এডিসন ১ম চলচ্চিত্র স্টুডিও ব্ল্যাক মারিয়া'র অবকাঠামো নির্মাণ নিউ জার্সি অঙ্গরাজ্যের ওয়েস্ট অরেঞ্জে শেষ করেন।

১৮৯৭ - দক্ষিণ কোরিয়ার প্রাচীনতম ব্যাংক হিসেবে শিনহান ব্যাংক সিউলে তাদের কার্যক্রম শুরু করে।

১৯০৫ - বারাসত-বসিরহাট রেলপথ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।

১৯০৮ - পর্তুগালের রাজা ১ম কারলোস এবং তার পুত্র প্রিন্স লুইস ফিলিপ লিসবনের তেরিরো ডো প্যাকোতে নিহত।

১৯১৮ - রাশিয়া গ্রেগরীয় বর্ষপঞ্জী গ্রহণ করে।

১৯২০ - রাজকীয় ক্যানাডিয়ান মাউন্টেড পুলিশ তাদের কার্যক্রম শুরু করে।

১৯২৪ - যুক্তরাজ্য সাবেক সোভিয়েত ইউনিয়নকে স্বীকৃতি দেয়।

১৯৪৬ - নরওয়ের অধিবাসী ট্রিগভে হাভডেন লি জাতিসংঘ বা রাষ্ট্রপুঞ্জের ১ম মহাসচিবের পদে আসীন হন।

১৯৫৩ - কলকাতার আলিপুরে অবস্থিত ইম্পিরিয়াল লাইব্রেরির জাতীয় গ্রন্থাগার নামকরণ হয় এবং এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।

১৯৬৫ - স্যার উইনস্টন চার্চিলের সম্মানে কানাডার ল্যাব্রাডরে অবস্থিত হ্যামিল্টন রিভারের নামকরণ করা হয় চার্চিল রিভার।

১৯৬৮ - কানাডার তিনটি সামরিক সংস্থা - দ্য রয়েল কানাডিয়ান নেভী, দ্য কানাডিয়ান আর্মি এবং দ্য রয়েল কানাডিয়ান এয়ারফোর্স একত্রিত হয়ে কানাডিয়ান ফোর্সেস হয়।

১৯৭৯ - ১৫ বছর নির্বাসন শেষে ইরানের তেহরানে আধ্যাত্মিক নেতা রুহুল্লাহ্‌ খামেনেই'র প্রত্যাবর্তন।

১৯৯৯ - ভূপালের প্রধান বিচারপতি কর্তৃক ইউনিয়ন কার্বাইডের সাবেক সিইও ওয়ারেন এন্ডারসনকে ভারতীয় আইনে আটকের নির্দেশ প্রদান।

২০০৪ - পদাঘাতে সৌদী আরবে ২৫১ জন হজ্বযাত্রী নিহত ও ২৪৪ জন গুরুতর আহত।

জন্ম

১৯১৮ - আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হক (আওয়ামী লীগ) জন্মগ্রহণ করেন।

১৯৩০ - বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ জন্মগ্রহণ করেন।

১৯৩০ - বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ জন্মগ্রহণ করেন।

১৯৩১ - বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ জন্মগ্রহণ করেন।

১৯৩৩ - বাংলাদেশী শিক্ষাবিদ আতাউর রহমান খান খাদিম জন্মগ্রহণ করেন।

১৯০৭ - বাংলাদেশী বুদ্ধিজীবী গোবিন্দ চন্দ্র দেব জন্মগ্রহণ করেন।

মৃত্যু

১৯৪৮ - ভারতীয় বাঙালি কবি যতীন্দ্রমোহন বাগচী মৃত্যুবরণ করেন।

১৯৭৬ - নোবেল বিজয়ী জার্মান পদার্থ বিজ্ঞানী ওয়ার্নার হাইজেনবার্গ মৃত্যুবরণ করেন।

১৯৮৩ - ভারতীয় বাঙালি চলচ্চিত্রাভিনেত্রী পদ্মা দেবী মৃত্যুবরণ করেন।

১৯৫৮ - নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী ক্লিনটন জোসেফ ডেভিসন মৃত্যুবরণ করেন।

আমার বার্তা/জেইচ

৩১ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

আজ শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬ ● ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ● ১১ শাবান ১৪৪৭। আজকের

৩০ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

আজ শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬ ● ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ● ১০ শাবান ১৪৪৭। আজকের

২৯ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬ ● ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ● ৯ শাবান ১৪৪৭। আজকের

২৮ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ ● ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ● ৮ শাবান ১৪৪৭। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় দিনের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

ভোটগ্রহণ ও গণনার প্রতিটি ধাপ থাকবে কঠোর নজরদারিতে: ইসি সানাউল্লাহ

প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই: ইসি সানাউল্লাহ

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত

ঘাটাইলে ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রচারণায় মুখর ব্রাহ্মণশাসন বাজার

ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব: হাসনাত

বাংলাদেশ ইস্যু: বয়কটের শঙ্কা থাকলে অলিম্পিক আয়োজক হতে পারবে না ভারত

মুরগী বিক্রির টাকা আত্নসাৎ করতে সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা, গ্রেপ্তার ২

শুরু হলো বাঙালির আবেগের মাস ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি মাসের জন্য ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম

খসড়া গণমাধ্যম কমিশন অধ্যাদেশ সরকারের বিদায়ী পরিহাস: টিআইবি

প্রথমবারের মতো সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

আপিল বিভাগেও ভাগ্য খুলল না কুমিল্লার গফুর ভূঁইয়ার

ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়েছেন নরেন্দ্র মোদি

হান্নান মাসউদের সমর্থক যুবশক্তির নেতার বিএনপিতে যোগদান

অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জামায়াত আমিরের

স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশ নিয়ে কঠোর হলো বিসিবি

পাকিস্তানের বেলুচিস্তানে অভিযানে ৯২ জঙ্গি নিহত

তীব্র উত্তেজনার মধ্যেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগুচ্ছে: ইরান

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী মুন্সী