ই-পেপার শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

ট্যারিফ ও নন-ট্যারিফ বাধা দূরীকরণে জোর, যৌথ অংশীদারিত্ব গঠনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক:
১৪ মে ২০২৫, ১৭:২২
ভিয়েতনাম-বাংলাদেশ বিজনেস ফোরাম ২০২৫ অনুষ্ঠিত

বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে ট্যারিফ ও নন-ট্যারিফ বাধা দূরীকরণ, বাণিজ্য চুক্তি স্বাক্ষর এবং অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেছেন ভিয়েতনামের শিল্প ও বাণিজ্য বিষয়ক ডেপুটি মিনিস্টার ফ্যান থি থ্যাং।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আয়োজিত ভিয়েতনাম-বাংলাদেশ বিজনেস ফোরাম ২০২৫-এ বুধবার (১৪ মে) এ বক্তব্য রাখেন তিনি। ভিয়েতনামের ১৬ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল এতে অংশ নেয়, যার নেতৃত্বে ছিলেন ডেপুটি মিনিস্টার ফ্যান থি থ্যাং।

বক্তব্যে তিনি জানান, কৃষি, পর্যটন, ঔষধ, মৎস্য, আইসিটিসহ বিভিন্ন খাতে উভয় দেশের মধ্যে বাণিজ্যের বড় সম্ভাবনা রয়েছে। তবে উচ্চ ট্যারিফ এবং নন-ট্যারিফ বাধা তা আটকে রেখেছে। এসব প্রতিবন্ধকতা দূর করার পাশাপাশি পরিবহন, যোগাযোগ ও লজিস্টিকস খাত সহজতর করা গেলে অনাবিষ্কৃত খাতসমূহে উভয় দেশই উল্লেখযোগ্য সুফল পেতে পারে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খানও একই বিষয়ে গুরুত্ব দিয়ে বলেন, দুই দেশের মধ্যে লেনদেন পদ্ধতি আরও সহজ ও স্বচ্ছ করতে হবে। এতে বিনিয়োগ এবং বাণিজ্য উভয় ক্ষেত্রেই গতি আসবে।

এফবিসিসিআই-এর প্রশাসক মোঃ হাফিজুর রহমান বলেন, “বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে বিপুল বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা রয়েছে, যার বড় একটি অংশ আজও অনাবিষ্কৃত।” তিনি অবকাঠামো উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি প্রক্রিয়াজাতকরণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে যৌথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

ঢাকায় নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত গুয়েন মান কোং বলেন, যৌথ ভেঞ্চার, প্রযুক্তি স্থানান্তর এবং কারিগরি সহযোগিতার মাধ্যমে দুই দেশের শিল্প ও বাণিজ্যে নতুন দিগন্তের সূচনা হতে পারে।

ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান বাণিজ্য-ভিসা সহজীকরণের আহ্বান জানিয়ে বলেন, দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং অংশীদারিত্ব জোরদার করতে হবে।

ভিয়েতনাম বিজনেস অ্যাসোসিয়েশনের প্রধান ডো ভ্যান থ্রং বলেন, “পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা সম্ভব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই-এর মহাসচিব মো. আলমগীর, সাবেক পরিচালক আব্দুল হক, নাসরিন ফাতেমা আউয়াল, ড. ফেরদৌসী রহমান, সহায়ক কমিটির সদস্যবৃন্দ, সাধারণ পরিষদের সদস্যবৃন্দ এবং বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ।

আমার বার্তা/এমই

জালানি তেল বিক্রয়ে বিপিসির নতুন সিদ্ধান্ত

দিনে মোটরসাইকেলে ২ লিটার, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম

ব্রয়লারের কেজি ২৩০, সপ্তাহের ব্যবধানে দাম বাড়ল ৫০ টাকা

মাত্র এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে অস্বাভাবিক হারে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। গত সপ্তাহে ১৭০

পোশাক খাতকে ‘ইনোভেশন নেশন’ রূপান্তরে বিজিএমইএ-বিবিএফের চুক্তি

বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের পরিচয় কেবল একটি ‘উৎপাদনকারী দেশ’ হিসেবে নয়, বরং আধুনিক ও

বাংলাদেশ ব্যাংকের সামনে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের ওপর আরোপিত ‘হেয়ারকাট’ সিদ্ধান্তকে প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করেছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জালানি তেল বিক্রয়ে বিপিসির নতুন সিদ্ধান্ত

সাভারে ৩দিনব্যাপী যুব উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন

ঢাকা বোট ক্লাবে সেহরি নাইট, সদস্যদের উচ্ছ্বসিত অংশগ্রহণে উজ্জীবিত ক্লাব প্রাঙ্গণ

সাবেক দুই উপদেষ্টাকে গ্রেফতার দাবিতে জামায়াতের বিক্ষোভ

গ্যাসের দাম যদি বাড়ে, তো বাড়ুক : ট্রাম্প

আমরা মার্কিন স্থলবাহিনীর জন্য অপেক্ষা করছি: আরাঘচি

রাজবাড়ীতে পাম্পে জ্বালানি তেল সংকট, যানবাহন চালকদের ক্ষোভ

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

ইরানের বিদেশি মুদ্রা জব্দের পরিকল্পনা করছে আমিরাত, দাবি মার্কিন দৈনিকের

নিউজিল্যান্ড সিরিজ দিয়ে বাংলাদেশ দলে ফেরার আশা সাকিবের

প্রতিটি পর্বে পর্বে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে: গোলাম পরওয়ার

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে: রেভল্যুশনারি গার্ড

পূর্বের বক্তব্য থেকে সরে ইরানে দীর্ঘমেয়াদি যুদ্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প

উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০

ফেব্রুয়ারিতে সড়কে ঝরল ৪৪৭ প্রাণ

মির্জাপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মালয়েশিয়া থেকে বাংলাদেশি জোবাইদুল আমিনকে যুক্তরাষ্ট্রে নিয়েছে এফবিআই

বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

আরও এক দেশে সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

পাচারকালে ভোলা থেকে চার ট্রাকে ১৪২০ বস্তা সার জব্দ