ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

অভিনেত্রী মৌবনীকে বিয়ের শুভেচ্ছাবার্তা জানালেন নরেন্দ্র মোদি

মোঃ আবু সাঈদ
২২ ডিসেম্বর ২০২৫, ১৯:০১
আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৫, ১৯:২৯
বিয়ের খুশিতে মৌবনী সরকারের মুখে হাসি, পাশে সৌম্য

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও ‘জাদু সম্রাট পিসি সরকার’-এর কন্যা মৌবনী সরকার সম্প্রতি জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন। গত মাসে ধুমধাম আয়োজনে চন্দননগরের বাসিন্দা সৌম্যর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। বিয়ের পর আপাতত সংসারজীবন উপভোগ করছেন এই তারকা দম্পতি।

নববধূ হিসেবে ইতিমধ্যেই চন্দননগরের অলিগলি ঘুরে দেখেছেন মৌবনী। পাশাপাশি বিয়ের পর প্রথম ভ্রমণে তারা পাড়ি দিয়েছিলেন দার্জিলিংয়ে। ব্যস্ততার মাঝেই উত্তরবঙ্গে ছোট্ট করে সেরে নিয়েছেন মিনি হানিমুন। ভবিষ্যতে আরও বড় পরিকল্পনাও রয়েছে- মৌবনীর ইচ্ছা, অদূর ভবিষ্যতে স্বামীর সঙ্গে প্যারিসে হানিমুনে যাওয়ার।

অন্যদিকে, মৌবনী ও সৌম্যর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিপাড়ার একাধিক পরিচিত মুখ। আমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। যদিও ব্যস্ততার কারণে তিনি সশরীরে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি, তবে নবদম্পতির জন্য পাঠিয়েছেন এক হৃদয়ছোঁয়া শুভেচ্ছাবার্তা।

সম্প্রতি সেই বিশেষ বার্তার ছবি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেন মৌবনী সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো বার্তায় লেখা ছিল- মৌবনী ও সৌম্যর যৌথ জীবনের পথচলা যেন ভালোবাসা ও শ্রদ্ধায় ভরে ওঠে। তারা যেন সারাজীবন একে অপরের পাশে থেকে সুখে জীবন কাটাতে পারে এবং আগামী প্রজন্ম নিয়ে ভালো থাকে- এই কামনাই জানিয়েছেন তিনি। পাশাপাশি বিয়েতে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন আন্তরিক আশীর্বাদ পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি মৌবনী। পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, এই শুভেচ্ছা পাওয়ার চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না। নিজের ও সৌম্যর বিয়েতে প্রধানমন্ত্রীর ভালোবাসা পেয়ে তিনি যে কতটা খুশি, তা স্পষ্ট ভাষায় প্রকাশ করেছেন। কৃতজ্ঞতা জানিয়ে মৌবনী লেখেন, তাদের তরফ থেকে প্রধানমন্ত্রীকে প্রণাম।

সব মিলিয়ে বিয়ের আনন্দ, ভ্রমণের মুহূর্ত আর দেশের প্রধানমন্ত্রীর শুভকামনায় মৌবনী সরকারের জীবনের এই সময়টা যেন স্মরণীয় হয়ে উঠেছে।

ফিল্ম আর্কাইভে বসছে জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন

দেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনকে আরও গতিশীল করতে আগামী ১৬ মে (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাতীয়

আবারও ফুটবল বিশ্বকাপ মাতাবেন শাকিরা

দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের মঞ্চে ফিরছেন ল্যাটিন পপ সম্রাজ্ঞী শাকিরা। আসন্ন ২০২৬ উত্তর

ভুয়া অ্যাকাউন্ট মুছতেই বিপাকে বিশ্বখ্যাত তারকারা

ইনস্টাগ্রাম থেকে ভুয়া অ্যাকাউন্ট ও ‘বট’ সরিয়ে ফেলার প্রক্রিয়ায় বড় ধাক্কা খেয়েছেন বিশ্বখ্যাত তারকারা। মেটার

কবরের সামনে কান্নায় ভেঙে পড়লেন সেলিনা জেটলি

বলিউড অভিনেত্রী সেলিনা জেটলির ব্যক্তিগত জীবন দীর্ঘদিন ধরেই ঝড়ো হাওয়ার মধ্য দিয়ে যাচ্ছে। স্বামী পিটার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

সন্তানের পিতৃত্ব নির্ধারণে ইসলামের নীতিমালা

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তা

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ

ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী

সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের