ই-পেপার শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

এ আর রহমানকে ‘ঘৃণ্য মানুষ’ বলে তোপ কঙ্গনার

আমার বার্তা অনলাইন
১৮ জানুয়ারি ২০২৬, ১০:৪২

ইন্ডাস্ট্রিতে নিজের কাজ কমার পেছনে ধর্মীয় বিভাজন ও রাজনীতির প্রভাবকে দায়ী করেছিলেন সংগীতশিল্পী এ আর রহমান। তার সেই মন্তব্য ঘিরে যখন বলিপাড়া ও রাজনৈতিক মহলে তুমুল বিতর্ক, ঠিক তখনই রহমানের বিরুদ্ধে তোপ দাগলেন অভিনেত্রী ও বিজেপি নেত্রী কঙ্গনা রানাওয়াত; অস্কারজয়ী এই সংগীতশিল্পীকে সরাসরি ‘ঘৃণ্য মানুষ’ ও ‘পক্ষপাতদুষ্ট’ বলে মন্তব্য করলেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ আর রহমান আক্ষেপ করে জানিয়েছিলেন, গত আট বছরে তিনি ধাপে ধাপে অনেক কাজ হারিয়েছেন। এর কারণ হিসেবে তিনি বলিউডের অন্দরে থাকা বিভাজনের রাজনীতিকে ইঙ্গিত করেন। রহমানের দাবি, নিজ দেশের ক্ষমতাসীন মানুষরা সৃজনশীল নন, আর ধর্মীয় মেরুকরণের কারণেই কাজ হারাতে হচ্ছে তাকে। নাম প্রকাশ না করলেও এই কথা তার কানে এসেছে বলে জানান।

রহমানের এমন মন্তব্যের পর সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দেন কঙ্গনা। অভিনেত্রীর দাবি, বিজেপিকে সমর্থন করার কারণে তাকেও ইন্ডাস্ট্রিতে অনেক বৈষম্যের শিকার হতে হয়। এরপর এ আর রহমানকে আক্রমণ করে অভিনেত্রী উল্লেখ করেন, আমি বলতে চাই, আপনার থেকে পক্ষপাতদুষ্ট এবং ঘৃণ্য মানুষ দেখিনি। হিংসা ও বিদ্বেষ আপনার চোখ অন্ধ করে দিয়েছে।

কঙ্গনা স্পষ্ট জানান, রহমান কাজ হারানোর যে অভিযোগ তুলছেন তা অযৌক্তিক। বরং রহমান নিজেই নিজের পছন্দের বাইরে কাউকে সুযোগ দিতে চান না।

সাড়ে তিন দশকের দীর্ঘ ক্যারিয়ারে ভারতের মিউজিক ইন্ডাস্ট্রিতে নিজেকে শীর্ষে নিয়ে গেছেন এ আর রহমান। বলিউড-দক্ষিণী সিনেমার গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়েও সমাদৃত এই শিল্পী। কিন্তু শিল্প-সংস্কৃতিতে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির প্রভাব প্রসঙ্গে রহমানের এসব বক্তব্য ব্যাপক আলোচনা তৈরি করছে।

আমার বার্তা/জেএইচ

রটারড্যাম উৎসবে ইতিহাস গড়ল বাংলাদেশের ‘মাস্টার’

ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম (আইএফএফআর)-এর ৫৫তম আসরে মর্যাদাপূর্ণ ‘বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড’ জিতে নিয়েছে বাংলাদেশের সিনেমা

জমকালো শাড়িতে অনন্যা রুনা খান

অভিনেত্রী রুনা খান মানেই ভিন্ন কিছু। একদিকে পর্দায় সাবলীল অভিনয়, অন্যদিকে তার সাহসী ও গ্ল্যামারাস

বাংলাদেশের সাংস্কৃতিক দূত হোমায়েরা বশির ও রাজা বশির পাকিস্তান আইডলে অতিথি বিচারক

দীর্ঘ বিরতির পর প্রথমবারের মতো বাংলাদেশের কিংবদন্তি শিল্পী, সুরকার ও গীতিকার বশির আহমেদের পরিবার থেকে

স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না: বুবলী

বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে বিনোদন পাড়ায় গুঞ্জনের শেষ নেই। বিশেষ করে তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান

চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো: ডা. শফিকুর রহমান

মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ: মৎস্য উপদেষ্টা

সহজ ম্যাচ হারতে হারতে জিতল পাকিস্তান

বিএনপি সরকারের অন্যতম কাজ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন

এটা শুধু ক্রিকেটারদের নয়, পুরো জাতির জন্য অপমানজনক: জামায়াত আমির

নির্বাচন বন্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

তারুণ্যের ভাবনাকে আমরা ধারণ করি, মেধানির্ভর বাংলাদেশ গড়ব

সিলভার ইকোনমি: বার্ধক্য কি বোঝা, নাকি বাংলাদেশের নতুন সম্ভাবনা

কাঠামোগত দুর্বলতায় গণভোটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে

গুলশানে তারেক রহমানের পক্ষে গণসংযোগে জাইমা রহমান

এথিক্যাল ও বৈজ্ঞানিক প্রোটোকল ছাড়া গবেষণা গ্রহণযোগ্য নয়: বিশেষজ্ঞরা

জাবেরের গুলিবিদ্ধের খবর ছড়ানো ক্লিকবেইট সাংবাদিকতার ফল

রোববার ও সোমবার ঢাকার ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান

চট্টগ্রাম বন্দরে আগামীকাল থেকে লাগাতার ধর্মঘট

এবার সুযোগ পেলে নতুন বাংলাদেশ গড়ে তুলব: তারেক রহমান

অচল চট্টগ্রাম বন্দর বাঁচান, অর্থনীতি রক্ষা করুন

একটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে: মাহদী আমিন

কুষ্টিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত

পুলিশ সাংবাদিক পেটানোর কর্মসূচিতে নেমেছিল: প্রতিবাদ সমাবেশে বক্তারা