ই-পেপার বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

সঙ্গীত শিল্পী সোহেলীর হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড অর্জন

তকীউদ্দিন মুহাম্মদ আকরামুল্লাহ :
১৯ জানুয়ারি ২০২৬, ১২:১৩

বাংলাদেশ মানবাধিকার কল্যাণ সোসাইটি প্রদত্ত হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন সঙ্গীত শিল্পী সোহেলী সুলতানা। সঙ্গীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর একটি তিন তারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিচারপতি মীর হাসমত আলী এবং বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী সঙ্গীত শিল্পী সোহেলী সুলতানার হাতে সম্মাননা তুলে দেন।

সোহেলী সুলতানা সঙ্গীত জগতে একটি পরিচিত নাম। তিনি দীর্ঘদিন ধরে আধুনিক ও লোকসংগীত পরিবেশনের মাধ্যমে শ্রোতাদের মন জয় করে আসছেন। গানের পাশাপাশি তিনি একজন সক্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবেও পরিচিত। এর আগেও তার কণ্ঠ ও সৃজনশীলতার স্বীকৃতি হিসেবে তিনি বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন, যার মধ্যে ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড উল্লেখযোগ্য।

এছাড়াও তিনি বাংলাদেশ বেতারের একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে নিয়মিতভাবে সঙ্গীত পরিবেশন করে আসছেন। মানবিক মূল্যবোধ ও সাংস্কৃতিক চর্চায় তার অবদান বিবেচনায় নিয়ে এই মানবাধিকার সম্মাননা প্রাপ্তি তার কর্মজীবনে নতুন মাত্রা যোগ করল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আমার বার্তা জেএইচ

এবার নির্বাচনে ভোট দিতে পারছেন না যেসব তারকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। সব জায়গার মতো শোবিজ অঙ্গনেও চলছে

চঞ্চল-প্রবীর জুটির সাথে কাজ করে আপ্লুত তটিনী

ছোট পর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

গত এক বছরে সম্পদ বেড়েছে তিশার

প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের পরিবারের সম্পদ বিবরণী প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ

আবারও শাকিব খানের নায়িকা সাবিলা নূর

আবারও সাবিলা নূরকে দেখা যাবে শাকিব খানের নায়িকা হিসাবে। ‘রকস্টার’ ছবিতে তাদের একসঙ্গে দেখা যাবে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটি বিশেষ পোশাক নিয়ে শঙ্কা জোনায়েদ সাকির

মানিকগঞ্জে ১৩ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৫১৫ কেন্দ্র, পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

নওগাঁয় ভোট কেন্দ্রের পাশে ৫ টি পেট্রোল বোমা উদ্ধার নিষ্ক্রিয় করে যৌথবাহিনি

চাকরি, সুশাসন আর কথা বলার স্বাধীনতা চায় বাংলাদেশের জেন-জি

আলেম-ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা ও অভিনন্দন

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

কাল ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়, চলবে একটানা ৯ ঘণ্টা

ভোটকেন্দ্রে গিয়ে জনগণকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে বললেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশে চীনের প্রভাব কমাতে বিকল্প প্রতিরক্ষা প্রস্তাব দেবে যুক্তরাষ্ট্র

টাকাসহ জামায়াত নেতা আটক বিচ্ছিন্ন ঘটনা নয়: মাহদী আমিন

বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ

পাবনায় স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র-গুলিসহ ৩ জন আটক

দেশ ও দেশের মানুষের জন্য ভোটাধিকার প্রয়োগের আহ্বান বিএনপির

জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সাক্ষাৎ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবার আসনে লড়ছেন যারা

জাতীয় সংসদ নির্বাচন: গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে বিএনপি

বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান

ভোটের পরিবেশ খুব ভালো, দেশে উৎসবের আমেজ বইছে: ইসি মাছউদ

জাল ভোট, ব্যালট ছিনতাইকারীরাই ঝুঁকিতে থাকবে: র‍্যাব ডিজি

একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত: জামায়াত আমির