ই-পেপার শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

তীব্র গরমে পানিশূন্যতা থেকে বাঁচতে যেসব খাবার দূরে রাখবেন

আমার বার্তা অনলাইন
১৫ মে ২০২৫, ১১:৫৩

গ্রীষ্মের তীব্র দাবদাহে পুড়ছে জনজীবন। এই ঋতুতে ঘামের মাধ্যমে শরীর থেকে প্রচুর পানি বের হয়ে যায়। যার ফলে পানিশূন্যতার সমস্যায় পড়ছে বেশির ভাগ মানুষ। তাই এই সময়ে নিজেকে হাইড্রেটেড রাখার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা।

আমরা অনেকেই জানি না যে আমাদের প্রতিদিনের খাবারের মধ্যে কিছু খাবার শরীর ডিহাইড্রেট করে। বেশির ভাগ মানুষই গ্রীষ্মে শুধু পানি পান করার দিকেই খেয়াল রাখেন।

কিন্তু তারা ভুলে যান যে গ্রীষ্মে আমরা যা খাই, তা আমাদের হাইড্রেশনকে প্রভাবিত করে। তাই সেসব খাবার গরমের সময় এড়িয়ে চলাই ভালো।

আসুন এক নজরে দেখে নেওয়া যাক-

লবণাক্ত খাবার

লবণাক্ত খাবারে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে, যা আমাদের কোষ থেকে পানি টেনে নেয়। উচ্চ সোডিয়াম কিডনিকে তা নির্গত করার জন্য আরও বেশি পরিশ্রম করতে বাধ্য করে। এই প্রক্রিয়ায় আরও বেশি পানি ব্যবহার করা হয়।

প্রক্রিয়াজাত মাংস

ক্রিয়াজাত মাংসতে উচ্চ পরিমাণে প্রিজারভেটিভ ও লবণ থাকে। উচ্চ সোডিয়াম ও কম পানির কারণে প্রক্রিয়াজাত মাংস ডিহাইড্রেটকে বাড়িয়ে তোলে।

উচ্চ প্রোটিনযুক্ত খাবার

প্রোটিন আমাদের শরীরের জন্য অপরিহার্য, কিন্তু অতিরিক্ত প্রোটিন, বিশেষ করে প্রাণিজ প্রোটিন, কিডনির ওপর চাপ সৃষ্টি করতে পারে। সেই সঙ্গে পানির ক্ষয় বাড়িয়ে দিতে পারে। প্রোটিন বিপাক করার জন্য শরীরের আরও বেশি পানির প্রয়োজন, যা পূরণ না করলে পানিশূন্যতা হতে পারে।

ক্যাফেইনযুক্ত পানীয়

আমাদের মধ্যে অনেকেই মনে করেন, আইসড কফি ও এনার্জি ড্রিংক আমাদের সতেজ করে তোলে। তবে ক্যাফেইন একটি প্রাকৃতিক মূত্রবর্ধক। এগুলো প্রস্রাবের উৎপাদন বৃদ্ধি করে, যা শরীর থেকে সমস্ত পানি বের করে দেয় এবং শরীরকে ডিহাইড্রেট করে তোলে।

আচার

গ্রীষ্মকালে আচার খেতে দারুণ, কিন্তু এতে লবণের পরিমাণ অনেক বেশি। এগুলো আমাদের সোডিয়ামের ভারসাম্য নষ্ট করতে পারে। তাই বেশি পরিমাণে আচার খেলে পানিশূন্যতার ঝুঁকি বাড়তে পারে।

আমার বার্তা/জেএইচ

যে ৫ খাবার হৃদযন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে

স্বাস্থ্যকর হিসেবে বিক্রি হওয়া বেশিরভাগ খাবারই বেশি পরিমাণে বা ঘন ঘন খাওয়া হলে তা স্বাস্থ্যের

রোজায় ত্বকের ঘরোয়া যত্নে মুসুর ডালের জাদু

রোজায় শরীরের যত্ন নেওয়া যেমন জরুরি, তেমনি ত্বকের যত্ন নিতে হয় পার্লারের চেয়ে ঘরের ছোট

রোজায় শরীরে শক্তি ধরে রাখতে যা করবেন

যদিও রোজা রাখার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে তবে এর কারণে শরীর ক্লান্ত হওয়া স্বাভাবিক। সারাদিন

বুকে জ্বালাপোড়া? জেনে নিন ঘরোয়া প্রতিকার

বুকে জ্বালাপোড়ার সমস্যা এখন খুব পরিচিত। এর পেছনে নানা কারণ দায়ী থাকতে পারে। সবচেয়ে বড়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাস্টার্স ভর্তির অনলাইন আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

পেজেশকিয়ানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবেন পুতিন: ক্রেমলিন

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় শাহজালাল থেকে ২৬৮ ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্র ভ্রমণকালে বহন করতে হবে চিকিৎসা খরচ

জ্বালানি সংকটের আশঙ্কায় চট্টগ্রামের ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

জরুরি ক্ষমতায় ইসরায়েলকে ২০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

‘সংসদ নিয়ে অতীতের নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি’

আল-আকসায় রমজানের তৃতীয় জুমা আদায় করতে পারেননি ফিলিস্তিনিরা

বাংলাদেশ সাংবাদিক অ্যালায়েন্সের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইরানি নাবিকদের দেশে ফেরত না পাঠাতে শ্রীলঙ্কাকে যুক্তরাষ্ট্রের চাপ

হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে উপস্থিত ৮

দুই আসনের উপ-নির্বাচন: ১৬ মার্চ থেকে পুরোদমে প্রচারণায় নামছেন প্রার্থীরা

ফেব্রুয়ারিতে বৈশ্বিক খাদ্যপণ্যের দাম আবার বেড়েছে

সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমলো ২০ হাজার কোটি টাকা

দুটি ফাইনাল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ, নিউজিল্যান্ডকে হারাতে পারেনি ভারত

বাংলাদেশ আইন সমিতির সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক মাহবুব

ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী

‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

হরমুজ প্রণালী খোলা, তবে সবার জন্য নয়: ইরান

যে ৫ খাবার হৃদযন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে