ই-পেপার বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

শীতে সাইনাসের সমস্যা? ঘরোয়া সহজ কিছু পদ্ধতি সাহায্য করবে

আমার বার্তা অনলাইন
২১ জানুয়ারি ২০২৬, ১২:০৩

শীতের সঙ্গে সঙ্গে অনেকেই নাক বন্ধ, মাথাব্যথা বা কপাল-চোখে চাপের মতো সাইনাসজনিত সমস্যায় ভুগতে শুরু করেন। সাইনাস হলো চোয়ালের, কপালের এবং নাকের পেছনের ফাঁকা অংশ যা নাসাপথের সঙ্গে সংযুক্ত থাকে। এগুলো নিঃশ্বাস নেওয়ার সময় নাকের ভেতরের হাওয়া আর্দ্র রাখতে ও পরিশোধিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে বিভিন্ন কারণে সাইনাস ফোলা বা ব্লক হয়ে গেলে নাক বুজে যাওয়া, মাথার যন্ত্রণা, চোখ ও কপালে চাপের মতো সমস্যা দেখা দেয়। বিশেষজ্ঞরা বলছেন, শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া এবং ধুলোবালি সাইনাসের সমস্যা বাড়াতে বড় ভূমিকা রাখে।

তাহলে কি করে ঘরোয়া উপায়ে এই সমস্যা কমানো সম্ভব? নাক-কান-গলার চিকিৎসক চৈতন্য রাও জানান, কিছু সহজ পদ্ধতি নিয়মিত মেনে চললে সাইনাসের অসুবিধা অনেকটাই কমানো সম্ভব।

১. গরম পানির ভাপ

গরম পানি দিয়ে ভাপ নেওয়া সাইনাসের সমস্যায় সবচেয়ে কার্যকর উপায়। একটি বড় পাত্রে গরম পানি রাখুন, মাথার ওপর তোয়ালে দিয়ে ঢেকে প্রায় ১০–১৫ মিনিট ভাপ নিন। এতে নাকের ভেতরে জমে থাকা মিউকাস পাতলা হয়ে বের হতে সাহায্য করে এবং নাক খোলা থাকে। এছাড়া হালকা গরম পানিতে সামান্য লবণ মিশিয়ে নাক পরিষ্কার করার “নেতি” পদ্ধতিও প্রচলিত। এতে নাক ও সাইনাসে থাকা ব্যাকটেরিয়া, ধুলোবালি ও শ্লেষ্মা বের হয়ে যায়।

২. মসলাযুক্ত খাবার

সাইনাসের সমস্যা কমাতে খাবারে প্রাকৃতিক প্রদাহ-নাশক উপাদান থাকা মসলা ব্যবহার করুন। আদা, রসুন, পেঁয়াজ ও গোলমরিচ নিয়মিত খাদ্যে যোগ করলে সাইনাসের প্রদাহ কমাতে সহায়তা করে।

৩. ঘুমানোর ভঙ্গি

ঘুমানোর সময় মাথা একটু উঁচুতে রাখলে নাক বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা কমে। সাইনাসের চাপ কমাতে বালিশের সাহায্য নিন।

৪. শরীর আর্দ্র রাখা

শীতের সময় পর্যাপ্ত পানি পান অত্যন্ত জরুরি। গরম পানি, স্যুপ বা তুলসী/আদার চা পান করুন। উষ্ণ ও তরল খাবার নাক ও সাইনাসে জমা শ্লেষ্মাকে পাতলা রাখে, ফলে চাপ কমে।

৫. হিউমিডিটি বজায় রাখা

রুম হিটার ব্যবহার করলে ঘরের বাতাস শুষ্ক হয়ে যায়, যা সাইনাসের সমস্যা বাড়াতে পারে। হিটার সহ হিউমিডিফায়ার ব্যবহার করুন এবং ঘরে পর্যাপ্ত বাতাস চলাচল নিশ্চিত করুন।

এই সহজ ঘরোয়া পদক্ষেপগুলো নিয়মিত পালন করলে শীতকালে সাইনাসজনিত সমস্যায় অনেকটা মুক্তি পাওয়া সম্ভব।

প্রোপজ ডে: প্রিয়জনকে মনের কথা জানাবেন যেভাবে

প্রিয়জনকে মনের কথা বলার জন্য আদতে কোনো দিনক্ষণ থাকে না। হৃদয়ের বাঁধ ভাঙলে তবেই না

যে ৭ খাবার ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে

ক্যান্সার মূলত এমন একটি রোগ যেখানে অস্বাভাবিক কোষ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং শরীরের বিভিন্ন

বেশি উপকার পেতে যেভাবে লেবু খেতে পারেন

লেবুর পানিতে স্বাভাবিকভাবেই ক্যালোরির পরিমাণ কম, ভিটামিন সি সমৃদ্ধ। এটি অতিরিক্ত চিনি বা অস্বাস্থ্যকর চর্বি

গরুর মাংসের স্পাইসি কাবাব তৈরির রেসিপি

বিশেষ আয়োজনে কাবাব তো থাকেই। সেই কাবাব গরুর মাংসের হলে যেন কথাই নেই। আপনি যদি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফলাফল ঘোষণা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে: ফয়জুল করীম

ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের শতকরা হার পাঠাতে ইসির নির্দেশ

একটি বিশেষ পোশাক নিয়ে শঙ্কা জোনায়েদ সাকির

মানিকগঞ্জে ১৩ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৫১৫ কেন্দ্র, পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

নওগাঁয় ভোট কেন্দ্রের পাশে ৫ টি পেট্রোল বোমা উদ্ধার নিষ্ক্রিয় করে যৌথবাহিনি

চাকরি, সুশাসন আর কথা বলার স্বাধীনতা চায় বাংলাদেশের জেন-জি

আলেম-ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা ও অভিনন্দন

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

কাল ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়, চলবে একটানা ৯ ঘণ্টা

ভোটকেন্দ্রে গিয়ে জনগণকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে বললেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশে চীনের প্রভাব কমাতে বিকল্প প্রতিরক্ষা প্রস্তাব দেবে যুক্তরাষ্ট্র

টাকাসহ জামায়াত নেতা আটক বিচ্ছিন্ন ঘটনা নয়: মাহদী আমিন

বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ

পাবনায় স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র-গুলিসহ ৩ জন আটক

দেশ ও দেশের মানুষের জন্য ভোটাধিকার প্রয়োগের আহ্বান বিএনপির

জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সাক্ষাৎ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবার আসনে লড়ছেন যারা

জাতীয় সংসদ নির্বাচন: গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে বিএনপি

বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান

ভোটের পরিবেশ খুব ভালো, দেশে উৎসবের আমেজ বইছে: ইসি মাছউদ