ই-পেপার বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

৩০০ আসনেই প্রার্থী দিয়েছি, রাজনৈতিক সমঝোতা সময়মতো হবে: ফয়জুল করীম

আমার বার্তা অনলাইন:
০৫ অক্টোবর ২০২৫, ১৯:৪৯
বাংলাদেশ ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘আমরা তিন শ আসনেই প্রার্থী দিয়েছি। রাজনৈতিক সমঝোতা ও বোঝাপড়া যা হওয়ার, তা সময়মতো হবে। কিন্তু আমরা তিন শ আসনেই জিতে আসতে লড়াই করব। সে জন্য সংগঠনকে মজবুত করতে হবে, স্থানীয় মানুষদের অভাব-অভিযোগ শুনতে হবে, মানুষের আপনজন হয়ে যেতে হবে।’

দলের কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল শনিবার প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের দিনব্যাপী কর্মশালার দ্বিতীয় দফার আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মশালায় নির্বাচন পরিচালনা, প্রচারণা, গণসংযোগ, স্মার্ট ক্যাম্পেইনিং স্ট্র্যাটেজিসহ বিভিন্ন বিষয়ে সেশন অনুষ্ঠিত হয়।

প্রার্থীদের উদ্দেশে ফয়জুল করীম বলেন, স্বাধীনতার পরে আগামী নির্বাচন জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত আর নতুন বন্দোবস্তের মধ্যে লড়াই হবে। চাঁদাবাজি, সন্ত্রাসী, পেশিশক্তি ও কালোটাকা-নির্ভর রাজনীতির বিরুদ্ধে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার নতুন রাজনীতির লড়াই হবে।

নায়েবে আমির উল্লেখ করেন, আগামী নির্বাচন হবে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের নির্বাচন। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সব প্রার্থীকে দলের নির্দেশনা ও কর্মকৌশল অনুসরণ করে ভোটারদের দুয়ারে দুয়ারে যাওয়ার পরামর্শ দেন তিনি।

ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমেদের সভাপতিত্বে কর্মশালায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিকসহ ঊর্ধ্বতন নেতারা বক্তব্য দেন।

আমার বার্তা/এমই

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

মায়ের দাফন সম্পন্ন হওয়ার পর গভীর বিষণ্নতা ও নীরবতায় আচ্ছন্ন হয়ে বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক জীবনে যেমন আপসহীন ছিলেন, তেমনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসহীন রাজনীতির প্রতীক বেগম খালেদা জিয়ার দীর্ঘ মহাযাত্রার ঘটল মহাসমাপ্তি। জীবনভর

স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংসদভবন এলাকার জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু