ই-পেপার শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

এই দেশের মানুষ এখন পরিবর্তন চায়, তারা চায় গণতন্ত্র: মিলন

আমার বার্তা অনলাইন:
০৯ অক্টোবর ২০২৫, ১৩:৪৯

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক তিনবারের সংসদ সদস্য কলিমউদ্দিন আহমদ মিলন বলেছেন, বাংলার মাটিতে কোনোভাবেই স্বৈরাচারী শক্তিকে আশ্রয় দেওয়া হবে না। তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন— এই দেশের মানুষ এখন পরিবর্তন চায়, তারা চায় গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের পুনঃপ্রতিষ্ঠা।

বুধবার (৮ অক্টোবর) বিকালে ছাতক দোয়ারাবাজারে ব্যানারে ৩১ দফা লিফলেট বিতরণ ও প্রচার মিছিল শেষে পথ সভায় প্রধান অতিথি হিসেবে কলিমউদ্দিন আহমদ মিলন এ কথা বলেন।

ছাতক ও দোয়ারাবাজার উপজেলার জনগণের ব্যাপক উৎসাহ উদ্দীপনার কথা জানিয়ে তিনি বলেন, আজ এই অঞ্চলের মানুষ ধানের শীষের পক্ষে এক হয়ে গেছে। তারা জানে, ধানের শীষই পারে জনগণের অধিকার ফিরিয়ে আনতে।

মিলন বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকারে বিএনপি ইতোমধ্যে ঘরে ঘরে লিফলেট বিতরণ করছে। আমরা জনগণের দোরগোড়ায় যাচ্ছি— তাদের জানাচ্ছি মুক্ত গণতন্ত্রের অঙ্গীকার। প্রতিটি মানুষ আজ পরিবর্তনের পথে দৃঢ় সংকল্পবদ্ধ।

তিনি বলেন, বিএনপি জনগণের দল, জনগণের আশা ও বিশ্বাসের প্রতীক। তাই ভয় বা দমন-পীড়ন কোনো কিছুই আমাদের আন্দোলনকে থামাতে পারবে না। শেষ পর্যন্ত বিজয় হবে জনগণের—বিজয় হবে গণতন্ত্রের।

তিনি বলেন, এখন আর সাধারণ মানুষকে ‘বেহেশতের টিকিট’ দেখিয়ে বিভ্রান্ত করা যাবে না। যারা স্বপ্ন দেখিয়ে, ভয় দেখিয়ে কিংবা ধর্মীয় আবেগকে ব্যবহার করে জনগণকে হয়রানি করেছে, তাদের সেই সুযোগ শেষ হয়ে গেছে।

তিনি বলেন, বেহেশতের টিকিট দেখিয়ে আর কাউকে ধানের শীষ থেকে দূরে রাখা সম্ভব নয়। জনগণ এখন সচেতন—তারা জানে কে সত্যের পক্ষে, কে প্রতারণার আশ্রয় নেয়। বিভিন্ন কৌশল ও মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমে মানুষকে হেয় প্রতিপন্ন করার সময় শেষ। এখন দেশের মানুষ নিজেদের অধিকার ও অবস্থান সম্পর্কে আগের চেয়ে অনেক বেশি সচেতন।

এ সময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও আহ্বায়ক কমিটির সাবেক চেয়ারম্যান শামছুল হক নমু, সাবেক সহ-সভাপতি আব্দুর রহমান, সদস্য নজরুল ইসলাম, সদস্য হাজী আব্দুল বারী, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খছরু, যুগ্মআহ্বায়ক এখলাছুর তালুকদার, যুগ্মআহ্বায়ক হারুনুর রশিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) ছাতক উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক শাহ শফিকুল আলম মতি, যুগ্মআহ্বায়ক জসিম উদ্দিন, ছাতক পৌর বিএনপির আহ্বায়ক সদস্য কয়েছ আহমেদ, ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক জাহেদুল ইসলাম আবাব, ছাতক সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজিজুর রহমান প্রমুখ।

আমার বার্তা/এল/এমই

বিএনপি জুলাই সনদকে প্রতারণার দলিলে পরিণত করেছে: সংসদে নাহিদ

জুলাই জাতীয় সনদকে অন্তহীন প্রতারণার দলিলে পরিণত করেছে বিএনপি এবং এই সনদকে দলীয় ইশতেহারে পরিণত

গণভোটের রায় বাস্তবায়নে মহাসমাবেশ করবে ১১ দলীয় জোট

জুলাই সনদ অনুযায়ী সংস্কার বাস্তবায়নে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত

বিশেষ কাউকে সুবিধা দিতেই কি আইনের বয়সসীমা বাতিল: সংসদে আখতার

সংসদে পাস হওয়া সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং বীমা কর্পোরেশন আইনের সংশোধনী নিয়ে গভীর উদ্বেগ

নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা

ঢাকায় পহেলা মে শ্রমিক সমাবেশে প্রথমবারের মতো বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশ

মমেক হাসপাতালে হাম উপসর্গে নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

আমি ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি: রোনালদো

শনিবার দেশজুড়ে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস

জুলাই অভ্যুত্থানে শহীদদের অধিকাংশই শ্রমিক: জ্বালানি প্রতিমন্ত্রী

লুকিয়ে রাখা অস্ত্র বের করছে ইরান, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রও

রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

ইতালিতে ছোট ভাইকে হত্যা করে পরিবারকে মরদেহ দেখাল বড় ভাই

২২৬ পেরিয়ে যাব, বিজেপি টাকা দিয়ে বুথফেরত সমীক্ষা দেখিয়েছে

বৃষ্টি ও তেলের দামের প্রভাব পড়েছে বাজারে

আমাদের প্রথম দায়িত্ব জনগণের দেখভাল করা: সংসদে প্রধানমন্ত্রী

৩৭ হাজার কোটির ১৪ এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

নারায়ণগঞ্জে নববর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিএনপি জুলাই সনদ থেকে সরে যায়নি আঁকড়ে ধরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ

বাংলাদেশের এক নম্বর সমস্যা—বেকারত্ব

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর

প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত, ৬ লাখ টাকা পেল ০০০১০৩৫ নম্বর