ই-পেপার শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

এসি মিলানকে কাঁদিয়ে ৫১ বছর পর শিরোপা জয় বোলোগনার

আমার বার্তা অনলাইন
১৫ মে ২০২৫, ১১:২৭

কাতার বিশ্বকাপে শিরোপা জিতে বাঁধভাঙা উল্লাসে মেতেছিল আর্জেন্টাইন সমর্থকরা। কারণ, শিরোপাটির জন্য তাদের অপেক্ষা করতে হয়েছিল ৩৬টি বছর। এবার আর্জেন্টিনার সেই অপেক্ষাকেও ছাড়িয়ে গেছে বোলোগনা। শেষবার ১৯৭৩-৭৪ মৌসুমে ইতালিয়ান কাপের শিরোপা জিতেছিল দলটি। এরপর পাঁচ দশক ধরে শিরোপার দেখা পায়নি সাতবারের সিরি আ চ্যাম্পিয়নরা।

বুধবার (১৪ মে) রোমের অলিম্পিক স্টেডিয়ামে কোপা ইতালিয়ার ফাইনালে এসি মিলানকে ১-০ গোলে হারিয়ে ৫১ বছর পর শিরোপার দেখা পেল বোলোগনা।

এদিকে প্রথমার্ধে বেশিরভাগ সময় পজেশন রেখে আক্রমণেও এগিয়ে ছিল বোলোগনা। গোলের জন্য বেশি শটও নেয় তারা, যদিও একটি সুযোগও কাজে লাগাতে পারেনি কেউ। তবে বিরতির পর ডেডলক ভাঙে বোলোগনা। ৫৩তম মিনিটে পাসিং ফুটবলে আক্রমণ করে গোলের দেখা পান এনদোয়ে।

গোল হজম করার পরও এসি মিলান প্রতিপক্ষকে তেমন চাপে ফেলতে পারেনি। শেষ পর্যন্ত এই এক গোলের ব্যবধানে জিতেই ৫১ বছর পর কোপা ইতালিয়ার শিরোপা জিতল বোলোগনা। আর এরই মধ্য দিয়ে শেষ হলো ক্লাবটির দীর্ঘ এক অপেক্ষা।

এবারের সিরি আতে মিলানের সময়টা ভালো কাটছে না। দুই রাউন্ড বাকি থাকতে ৬০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে তারা। আগামী মৌসুমে ইউরোপিয়ান কম্পিটিশনে খেলতে হলে এই কাপ জেতা দরকার ছিল তাদের।

তবে এবার মনে হচ্ছে আগামী মৌসুমে ইউরোপের কোনো টুর্নামেন্টে খেলা হবে না তাদের। কিন্তু লিগের দুই রাউন্ডে অবিশ্বাস্য কিছু হলেই কেবল আগামী মৌসুমে ইউরোপের মঞ্চে দেখা যেতে পারে তাদের।

আমার বার্তা/জেএইচ

রিয়ালের জালে চার গোল দিয়ে সেমিফাইনালে বায়ার্ন

উয়েফা চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনাল পর্বের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মাঠে ২-১ গোল ব্যবধানে জিতেছিল

লেভেল থ্রি-কোর্সে প্রথম রাজ্জাক, দ্বিতীয় হান্নান যৌথ তৃতীয় নাফীস-ডলার

২০২৫ সালের সেপ্টেম্বরে বিসিবির অধীনে অনুষ্ঠিত হয়েছিল লেভেল-থ্রি কোচিং কোর্স। যেখানে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছিলেন

এখন আর জীবনে কিছুতেই অবাক হই না: বিসিবি সভাপতি পরিবর্তন নিয়ে সিমন্স

নিউজিল্যান্ড সিরিজের সংবাদ সম্মেলন করতে এসে ফিল সিমন্সকে উত্তর দিতে হয়েছে বারবার বিসিবি সভাপতি পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে নিজেদের শক্তি অনুযায়ী প্ল্যান সাজাতে চায় নিউজিল্যান্ড

সাদা বলের সিরিজ খেলতে ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আজ প্রথমবারের মতো অনুশীলনও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার ঘিরে উত্তেজনা, গণপিটুনিতে নিহত ২

ইরানের সঙ্গে চুক্তি হলে সই করতে পাকিস্তান যেতে পারেন ট্রাম্প

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইপিজেড: ৫ লাখ মানুষের কর্মসংস্থানের স্বপ্ন

১৭ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

ডিএমপি গুলশান বিভাগ কর্তৃক “নববর্ষ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট” আয়োজন

ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: প্রতিরক্ষামন্ত্রী

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক হলেন তাহমিনা রহমান

মাউশির মহাপরিচালকের দায়িত্বে শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল

স্বাধীনতার ৫৫ বছরেও এখনো অনেক অপূর্ণতা রয়েছে: প্রধানমন্ত্রী

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না

বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমিতে ব্যাংকাস্যুরেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জনদুর্ভোগের কথা বিবেচনা করে তেলের দাম বাড়াইনি: প্রধানমন্ত্রী

ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি: প্রধানমন্ত্রী

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে চায় বাংলাদেশ

ইন্টারনেটেও ‘কপি-পেস্ট’ নির্ভরতা, শহর-গ্রাম ব্যবধানের বৈষম্য স্পষ্ট

আইনশৃঙ্খলার স্থিতিশীলতা ধরে রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশ

অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয়: স্পিকার

বাংলাদেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীন

কৃষকের আয় ও ঝুঁকি কমাতে বিকল্প ফসল ব্যবস্থার পরামর্শ সার্ক কৃষি কেন্দ্রের