ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

জেলা পর্যায়ের স্টেডিয়ামগুলো সংস্কারের উদ্যোগ সরকারের: ক্রীড়া প্রতিমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
০৬ মে ২০২৬, ১১:৫৬

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, দেশের জেলা পর্যায়ে যতগুলো স্টেডিয়াম, সুইমিং কমপ্লেক্স রয়েছে; সেগুলো সংস্কারের মাধ্যমে আমরা সচল করতে চাই। সরকার এই উদ্যোগ নিয়েছে।

বুধবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ৪র্থ দিনের প্রথম অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, জেলা পর্যায়ের স্টেডিয়ামগুলোতে দীর্ঘদিন অকার্যতার কারণে কিছু সংস্কার করার প্রয়োজনীয়তা রয়েছে। আমরা সেসব কাজ করার উদ্যোগ নিয়েছি। দেশের যতগুলো স্টেডিয়াম, সুইমিং কমপ্লেক্স গুলো রয়েছে সেগুলো সংস্কারের মাধ্যমে আমরা সচল করতে চাই। সার্বিকভাবে আমরা এগুলো ব্যবহার করে দেশের প্রতিটি প্রান্ত থেকে খেলোয়াড় তুলে আনতে চাই।

তিনি বলেন, খেলাধুলা এবং যুব উন্নয়নের জন্য বর্তমান সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য ফ্রিল্যান্সিং, মোবাইল সার্ভিসিং-সহ এমন কর্মসংস্থানের বিভিন্ন উদ্যোগ নিয়েছে। অনেকগুলো প্রকল্প এরইমধ্যে চলমান রয়েছে, সেগুলো যেন সঠিকভাবে বাস্তবায়ন হয়, দ্রুত অগ্রগতি হয় এসব বিষয়ে জেলা প্রশাসকদের বলা হয়েছে। তৃণমূলে যেন যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় সে বিষয়ে আমরা কাজ করছি। নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রম আমাদের প্রধানমন্ত্রী এরইমধ্যে উদ্বোধন করেছেন, একযোগে ৬৪ জেলায় এ কার্যক্রম চলছে। এই কার্যক্রমের মাধ্যমে আমরা ব্যাপকভাবে খেলোয়াড় তৈরি করতে পারব আশা করছি।

জেলা পর্যায়ে বিভিন্ন মেলার জন্য মাঠ বা স্টেডিয়ামগুলো ব্যবহার করতে দেওয়া হয়, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আমি দায়িত্ব গ্রহণের পর জেলা পর্যায়ের স্টেডিয়ামগুলো ব্যবহার করার জন্য অনুমোদন দেওয়া হয়নি। ভবিষ্যতেও এসব মাঠ, স্টেডিয়ামে কোনো মেলা বসতে দেওয়া হবে না।

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

মুহাম্মদ আব্বাসের বল কাভার ড্রাইভ অঞ্চল দিয়ে সীমানাছাড়া করতেই ব্যাট ও হেলমেট হাতে শূন্যে লাফিয়ে

মাইলফলক গোলে দলকে বড় জয় উপহার রোনালদোর

চার বছরে প্রথমবার কোনো শিরোপা জয়ের স্বপ্ন বুনছে আল নাসর। দলের প্রধান তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও

মিরপুরে রাওয়ালপিন্ডির সুখস্মৃতি ফেরানোর লড়াই বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে টেস্ট মানেই দুই বছর আগে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়ের সুখস্মৃতি। কখনোই টেস্টে

ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারসহ ৫ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

সর্বশেষ বিপিএল নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করার পর বিসিবি অন্তত ৫ জনের ওপর নিষেধাজ্ঞা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

সন্তানের পিতৃত্ব নির্ধারণে ইসলামের নীতিমালা

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তা

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ

ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী

সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের