ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

নেইমারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: রবিনহো জুনিয়র

আমার বার্তা অনলাইন:
০৬ মে ২০২৬, ১৩:৪১

সান্তোসের অনুশীলনে সতীর্থ রবিনহো জুনিয়রকে মারধরের অভিযোগ উঠেছে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়রের বিরুদ্ধে। নেইমারের এমন আচরণের জন্য রবিনহো জুনিয়র চান, নেইমার যেন প্রকাশ্যে ক্ষমা চান।

গত রোববার রবিবারের অনুশীলনে ঘটে যাওয়া উত্তেজনার ঘটনার পর এমন দাবি উঠেছে বলে সূত্রের মাধ্যমে জানিয়েছে ইএসপিএন।

এই ঘটনার পর সান্তোসের আইন বিভাগে বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে। অভিযোগ অনুযায়ী, রবিনহো জুনিয়র (যিনি সাবেক ম্যানচেস্টার সিটি তারকা রবিনহোর ছেলে) দাবি করেছেন যে অনুশীলনের সময় নেইমার তাকে শারীরিকভাবে আঘাত করেছেন।

রোববারের ট্রেনিং সেশনে এক পর্যায়ে তরুণ ফরোয়ার্ড রবিনহো জুনিয়র ড্রিবল করে নেইমারকে কাটিয়ে গেলে সেটিকে অসম্মানজনক মনে করেন তিনি। এতে ক্ষুব্ধ হয়ে রবিনহো জুনিয়রকে পা দিয়ে ফেলে দেন।

জানা যায়, অনুশীলনে রবিনহো জুনিয়র যখন নেইমারকে ড্রিবল করে পেরিয়ে যান, তখন নেইমার ক্ষুব্ধ হন এবং সেটিকে অসম্মানজনক হিসেবে নেন। পরে অবশ্য নেইমার ১৮ বছর বয়সী খেলোয়াড় এবং তার মায়ের কাছে নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন।

এই ঘটনার পর ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্টে জানিয়েছে, রবিনহো জুনিয়র নেইমারের বিরুদ্ধে তিনটি অভিযোগ তুলেছেন এবং ক্লাবের সঙ্গে বৈঠক করে চুক্তি বাতিলের বিষয়েও আলোচনা করতে চান। তার দাবি, ক্লাবে ‘ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থার অভাব’ রয়েছে।

এদিকে সূত্র জানিয়েছে, ঘটনার পর কোচিং স্টাফ ও সতীর্থদের সামনে দুই খেলোয়াড়ই সৌহার্দ্যপূর্ণভাবে বিষয়টি মিটিয়ে ফেলেছিলেন। এই কারণে ক্লাব কর্তৃক রবিনহো জুনিয়রের অবস্থানকে কিছুটা বিস্ময়কর হিসেবে দেখছে।

ক্লাব ঘনিষ্ঠ সূত্রের মতে, ক্লাব ছেড়ে যাওয়ার ইচ্ছাও থাকতে পারে রবিনহো জুনিয়রের এই অবস্থানের পেছনে। এবং ক্ষমার দাবি আসলে চুক্তি বাতিলের আইনি পথ খোঁজার একটি কৌশল হতে পারে। যদিও তার প্রতিনিধি দল এই ব্যাখ্যা পুরোপুরি অস্বীকার করেছে।

আরও একটি সম্ভাবনা হলো, কম খেলার সুযোগ পাওয়া রবিনহো জুনিয়র অন্য দলে ধারে (লোনে) যেতে পারেন, যাতে নিয়মিত খেলার সুযোগ পান।

এদিকে নেইমার, রবিনহো জুনিয়র এবং গ্যাব্রিয়েল বারবোসা দল নিয়ে প্যারাগুয়ের আসুনসিওনে গেছেন। জানা গেছে, তারা দলের হোটেলে একসঙ্গে মধ্যাহ্নভোজও করেছেন, যা ইঙ্গিত দিচ্ছে যে পরিস্থিতি পুরোপুরি শান্ত আছে।

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

মুহাম্মদ আব্বাসের বল কাভার ড্রাইভ অঞ্চল দিয়ে সীমানাছাড়া করতেই ব্যাট ও হেলমেট হাতে শূন্যে লাফিয়ে

মাইলফলক গোলে দলকে বড় জয় উপহার রোনালদোর

চার বছরে প্রথমবার কোনো শিরোপা জয়ের স্বপ্ন বুনছে আল নাসর। দলের প্রধান তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও

মিরপুরে রাওয়ালপিন্ডির সুখস্মৃতি ফেরানোর লড়াই বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে টেস্ট মানেই দুই বছর আগে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়ের সুখস্মৃতি। কখনোই টেস্টে

ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারসহ ৫ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

সর্বশেষ বিপিএল নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করার পর বিসিবি অন্তত ৫ জনের ওপর নিষেধাজ্ঞা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

সন্তানের পিতৃত্ব নির্ধারণে ইসলামের নীতিমালা

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তা

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ

ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী

সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের