ই-পেপার মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

১৮ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন:
১৮ নভেম্বর ২০২৫, ০৯:১৫

আজ মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ ● ০৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ● ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

১৪৭৭ - উইলিয়াম ক্যাক্সটনের প্রথম মুদ্রিত বই প্রকাশ করে।

১৭২৭ - মহারাজা দ্বিতীয় জয় সিং রাজস্থানের জয়পুর শহর পত্তন করেন। ভারতের জয়পুরশহরের নকশা করেন বাংলার স্থাপত্যশিল্পী বিদ্যাধর ভট্টাচার্য।

১৮২০ - মার্কিন নৌ ক্যাপ্টেন নাথানিয়েন পালমান এন্টার্কটিকা মহাদেশ আবিষ্কার করেন।

১৮৩৯ - বিদেশী উপনিবেশবাদীদের বিরুদ্ধে আলজেরিয়ার জনগণের দ্বিতীয় দফা প্রতিরোধ যুদ্ধ শুরু হয়।

১৮৫৭ - বাংলাদেশের চট্টগ্রামে ৩৪ দেশীয় পদাতিক বাহিনীর সিপাহি দল বিদ্রোহের মাধ্যমে ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন শুরু হয়।

১৯০৩ - মার্কিন যুক্তরাষ্ট্র পানামা প্রজাতন্ত্রের মধ্যে পানামা খাল চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯০৯ - আমেরিকা দুটি যুদ্ধজাহাজ পাঠায় নিকারাগুয়ায়।

১৯১৮ - সোভিয়েত রাশিয়া থেকে বের হয়ে লাটভিয়া স্বাধীনতা ঘোষণা করে।

১৯২৬ - জর্জ বার্নার্ড শ’ নোবেল পুরস্কারের অর্থ গ্রহণে অস্বীকৃতি জানান।

১৯৪৮ - ভারতের পাটনার কাছে গঙ্গায় নৌকাডুবিতে ৫০০ যাত্রীর সলিল সমাধি।

১৯৫৬ - মরোক্কো স্বাধীনতা অর্জন করে।

১৯৬১ - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন এফ কেনেডি দক্ষিণ ভিয়েতনামে ১৮ হাজার সেনা পরিদর্শক পাঠান।

১৯৬৩ - কর্নেল আবদুস সালাম আরেফ ইরাকের ক্ষমতা গ্রহণ করেন।

১৯৬৬ - সালের এই দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্বোধন করা হয়।

১৯৯৯ - তুরস্কের ইস্তাম্বুলে ৫৪ জাতি ইউরোপীয় নিরাপত্তা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

৭০১ - দ্বিতীয় ইতজাম কান আক, মায়া শাসক।

৭০৯ - জাপান সম্রাট কোনিন।

১৫২২ - লামোরাল, কাউন্ট অফ এগমন্ট।

১৫৭১ - হিপোলিটাস গুয়ারিনোনিয়াস, ইতালীয় চিকিৎসক ও বহুমুখী প্রতিভাধর।

১৫৭৬ - দ্বিতীয় ফিলিপ লুডউইগ, কাউন্ট অফ হানাউ-মুঞ্জেনবার্গ।

১৬৩০ - এলিওনোরা গঞ্জাগা, পবিত্র রোম সম্রাট তৃতীয় ফার্দিনান্দের ইতালীয় স্ত্রী।

১৬৪৭ - পিয়ের বেল, ফরাসী দার্শনিক ও গ্রন্থকার।

১৭৮৭ - ফরাসী পদার্থবিজ্ঞানী ও চিত্রশিল্পী লুই ডাগুয়েরে।

১৮৬১ - আমেরিকান সাংবাদিক ডরোথি ডিস্ক ।

১৮৯৭ - প্যাট্রিক মেইনার্ড স্টুয়ার্ট ব্ল্যাকেট, ব্যারন ব্ল্যাকেট, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিদ ও শিক্ষাবিদ।

১৮৯৮ - প্রাচ্যবিদ্যা বিশারদ বিশ্বভারতীর তৃতীয় উপাচার্য প্রবোধচন্দ্র বাগচী।

১৯০৬ - জর্জ ওয়াল্ড, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান নিউরোবায়োলজি ও একাডেমিক।

১৯১০ - বটুকেশ্বর দত্ত উনিশ শতকের প্রথমদিকের বাঙালি ব্রিটিশবিরোধী বিপ্লবী এবং ভারতীয় মুক্তিযোদ্ধা।

১৯১৭ - পেড্রো ইনফ্যান্টে, মেক্সিকান অভিনেতা ও গায়ক।

১৯৩৫ - রব্নি হল, অস্ট্রেলিয়ান লেখক ও কবি।

১৯৩৬ - কবি জিয়া হায়দার ।

১৯৩৯ - মার্গারেট অ্যাটউড, কানাডীয় ঔপন্যাসিক, কবি ও সমালোচক

১৯৬৩ - পিটার স্মাইকেল, ডেনিশ ফুটবলার

১৯৬৯ - আহমেদ হেলমেই , মিশরীয় অভিনেতা

১৯৭০ - পেটার উইলসন, অস্ট্রেলিয়ান মডেল ও অভিনেত্রী

১৯৭২ - জুবিন গর্গ, ভারতীয় গায়ক, সুরকার, গীতিকার, সঙ্গীত পরিচালক, চিত্রপরিচালক, মানবহিতৈষী।

১৯৮৩ - মাইকেল ডসন, ইংরেজ ফুটবল।

১৯৮৮ - মোঃ শাহ্ জালাল, বাঙালি বণিক।

১৯৯২ - নাথান ক্রেস্‌, আমেরিকান অভিনেতা।

১৯৯৩ - ঝাং জেতিয়ান, চীনা ব্যবসায়ী ও বিনিয়োগকার

১৯৯৭- শারমিলি জামান মিলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের জুনিয়র স্কলার।

>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

১০৫৩ - অতীশ দীপঙ্কর [অনুমিত]।

১৭৭৭ - জার্মান নাট্যকার হিনরিখ ফন কিশ ।

১৮৪৩ - সা সুসি রঙ্গমঞ্চে ‘হ্যান্ডসাম হাজব্যান্ড’ নাটকের অভিনয় চলাকালে তৎকালীন কলকাতার অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় মঞ্চাভিনেত্রী মিসেস লিচ অগ্নিদগ্ধ হয়ে ।

১৮৮৬ - চেস্টার এ. আর্থার, মার্কিন যুক্তরাষ্ট্রের ২১তম রাষ্ট্রপতি।

১৯২২ - মার্সেল প্রুস্ত্‌, ফরাসি বুদ্ধিজীবী, ঔপন্যাসিক, প্রবন্ধকার ও সমালোচক।

১৯৪১ -ওয়ালথার নেরন্সট, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী।

১৯৫২ - ফরাসী কবি পল এল্যুয়ার ।

১৯৬২ -নিলস বোর, ডেনিশ নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিদ, শিক্ষাবিদ ও ফুটবল খেলোয়াড়।

১৯৬৯ - বিমানবিহারী মজুমদার , ভাগবতরত্ন,বাঙালি সাহিত্যিক ও গবেষক।

১৯৭৮ - ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, ডি.জি.নামে পরিচিত বাংলা সিনেমা জগতের অন্যতম পথিকৃৎ।

১৯৮১ - শিল্পী আনোয়ারুল হক ।

১৯৮২ - এ কে নাজমুল করিম, বাংলাদেশী শিক্ষাবিদ ও সমাজবিজ্ঞানী।

১৯৯১ - চেকোসস্নাভ কমিউনিস্ট নেতা গুস্তাফ হুসাক ।

১৯৯৯ -পল বওলেস, আমেরিকান সুরকার ও লেখক।

২০০৬ - সুশীলকুমার মুখোপাধ্যায়, প্রখ্যাত বাঙালি মৃত্তিকা বিজ্ঞানী।

২০১৩ -নিজাট উইগুর, তুর্কি অভিনেতা।

২০১৩ -পিটার ওয়িন্টনিক্‌, কানাডিয়ান পরিচালক ও প্রযোজক।

২০১৮ - হাজী আব্দুল ওয়াহাব, দাঈয়ে ইসলাম, পাকিস্তান।

ছুটি ও অন্যান্য :

ওমানের জাতীয় দিবস।

মরক্কোর স্বাধীনতা দিবস। ১৯৫৬ সালে ফ্রান্স এবং স্পেন থেকে স্বাধীনতা অর্জন করে।

আমার বার্তা/এমই

১০ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আজ মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ● ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ● ২০ রমজান ১৪৪৭। আজকের

৯ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আজ সোমবার, ০৯ মার্চ ২০২৬ ● ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ● ১৯ রমজান ১৪৪৭। আজকের

৮ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আজ রোববার, ০৮ মার্চ ২০২৬ ● ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ● ১৮ রমজান ১৪৪৭। আজকের

৭ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আজ শনিবার, ০৭ মার্চ ২০২৬ ● ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ● ১৭ রমজান ১৪৪৭। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের একাধিক সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

কমার একদিন পরই সোনার দাম ভরিতে ৩২৬৬ টাকা বাড়লো

উদ্বোধনের দিনেই ফ্যামিলি কার্ডে এসেছে অর্থ, আনন্দে আত্মহারা তারা

সাধারণরা বঞ্চিত, নিজেদের মধ্যে নতুন নোট ভাগাভাগি কর্মকর্তাদের

ট্রাম্পের শিগগিরই যুদ্ধ শেষ হবে ঘোষণার পর তেলের দাম কমল প্রায় ৯ শতাংশ

উজবেকিস্তানের কাছে হেরে কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত বাটলারের

ভারত থেকে আজ বাংলাদেশে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, পাচ্ছেন ৩৭ হাজার ৫৬৭ জন

যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধ কবে শেষ হবে ঠিক করবে ইরান: আইআরজিসি

১০ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

ব্রাহ্মণবাড়ীয়ায় কাপড়ের দোকানে অনিয়মের দায়ে অর্থ দন্ড

লেবাননে বেআইনিভাবে সাদা ফসফরাস ব্যবহার করেছে ইসরায়েল: এইচআরডব্লিউ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী

একটি রাজনৈতিক শক্তি নারীদের ঘরে আটকে রাখার চেষ্টা করে: ফখরুল

সম্ভাব্য সংকট বিবেচনায় রেখে অর্থনৈতিক পরিকল্পনা করা হচ্ছে: অর্থমন্ত্রী

কনস্যুলার অ্যাক্সেস পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যাকাত ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শায়খ আহমাদুল্লাহর বৈঠক

দেশে জ্বালানি তেল-ভোজ্যতেলের কোনো সংকট নেই: বাণিজ্যমন্ত্রী

তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে হামলা করেনি ইরান: পররাষ্ট্র মন্ত্রণালয়

শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার : শিক্ষামন্ত্রী