ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

বাঞ্ছারামপুরে তিতাস নদীর তীব্র ভাঙনে নদীতে বিলীন বাড়িঘর

বাঞ্ছারামপুর প্রতিনিধি(মাল্টিমিডিয়া):
১৪ জুলাই ২০২৫, ২১:২৬
ছবি : প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের কয়েকটি গ্রামে গত কয়েক বছর ধরে চলছে তিতাস নদীর তীব্র ভাঙন। বাড়িঘর, আবাদি জমি ও অন্যান্য স্থাপনা নদীগর্ভে ভেঙে যাচ্ছে। গত কয়েক দিনে উজানচর, কৃষ্ণনগর, বুধাইরকান্দি, রাধানগর গ্রামসহ বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়াও হুমকিতে রয়েছে আরো কয়েক শতাধিক ঘরবাড়ি ও বেশ কিছু স্থাপনা।

আর এ নদী ভাঙন রোধে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড বালুর বস্তা ও জিও ব্যাগ ফেলে দ্রুত কাজ করলে গ্রামগুলো রক্ষা হবে বলে অভিযোগ এলাকাবাসীর। ভাঙন কবলিত মানুষ তাদের বসতবাড়ি রক্ষায় স্থায়ী প্রতিরোধ ব্যবস্থার দাবি জানিয়েছেন।সরেজমিন গিয়ে ঘুরে দেখা যায়, উজানচর ইউনিয়নের কৃষ্ণনগর, বুধাইরকান্দি, রাধানগর, কালিকাপুর গ্রামের বাড়ি ঘর হুমকিতে আছে। তবে এর মধ্যে কৃষ্ণনগর গ্রামের নদী ভাঙ্গনটি ভয়াবহ রূপ ধারন করেছে।

এ বিষয়ে কথা বললে উজানচর ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদ মেম্বার জানান, আওয়ামী লীগের এমপি কে.তাজের ভাগ্নে কাজী জাদিদ আল রহমান জনি (চেয়ারম্যান), আওয়ামী লীগের নেতা সেলিম চেয়ারম্যান গং এই তিতাস নদী থেকে ৬/৭ বছর আগে বালু উত্তোলন করে বিক্রি করেছে। যার ফলে নদী ভাঙন হয়ে এই এলাকার মানুষ ঘরবাড়ি ছাড়া হচ্ছে। শুধু কৃষ্ণনগর গ্রাম নয় এই ইউনিয়নের আরও কয়েকটি গ্রামেও দেখা দিয়েছে নদী ভাঙ্গন।কৃষ্ণনগর গ্রামের ভুক্তভোগী বাসনা দাস বলেন, আমাদের ৫ শতক জায়গায় ঘরবাড়ি ছিল নদীতে ভেঙে শেষ হয়ে গিয়েছে।এখান থেকে বালু উত্তোলনের কারণে আমাদের বাড়িঘর নদীতে চলে গেছে। সরকার যদি আমাদের সাহায্য না করে তাহলে আমরা কোথায় গিয়ে থাকবো?একই গ্রামের ভুক্তভোগী মিলনী শীল বলেন, নদী আমাদের ঘরবাড়ি কেরে নিলো, আমার আর কিছু রইলো না। আমার মতো আরও মানুষের ঘরবাড়ি নদীতে ভাঙ্গতাছে। উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড থেকে লোকজন এসে জায়গায় দেখে গেলো এখনও কাজের কাজ কিছুই হচ্ছে না আমরা তিতাস নদীতে স্থায়ীভাবে নদী প্রতিরোধমূলক কার্যক্রম চাই।উজানচর ইউনিয়নের বিএনপি নেতা বাবুল মিয়া বলেন, এলাকার মানুষ গরিব, তারা মাছ ধরে খায়, তাদের ঘরবাড়ি নদীতে চলে গেছে। তাদের সাহায্য না করলে তাদের পানিতে ভাসতে হবে।স্থানীয় বাসিন্দা আলামিন বলেন, বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে এই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের কারণে এই এলাকার ঘরবাড়ি ভাঙছে। সরকারের কাছে আবেদন করি এই এলাকার গরীব মানুষগুলোর জন্য যেন সঠিক পদক্ষেপ নেওয়া হয়।কৃষ্ণনগর গ্রামের মো. কাসেমের ভাষ্য, তিতাস নদীর কৃষ্ণনগর গ্রামে ২-৩ বছর যাবত নদীভাঙ্গন ভয়াভহ আকার ধারণ করেছে। অন্য দিকে পরে হলেও এই এলাকায় আগে পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা বলেন, প্রতিনিয়ত আমার পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ হচ্ছে। এমনিতে এই এলাকার জন্য ৫০ কোটি টাকার একটা প্রকল্প আছে যেটা মন্ত্রণালয়ে আছে। ইতোমধ্যে আমি কয়েকবার গিয়ে ভাঙন দেখে এসেছি। ৩/৪ দিনের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ভাঙনরোধে ব্যবস্থা নিবে। জেলা প্রশাসক ও আমি সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মঞ্জুর রহমান বলেন, উজানচর ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাশে ২০১৮-২০১৯ সালে নদী খননের ফলে তিতাস নদীর ভাঙন দেখা দিয়েছে। আমরা ভাঙন রোধে জিও ব্যাগ ব্যবহার করেছি। কৃষ্ণনগর গ্রামের ভাঙনটি রোধে খুব দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে জানতে পানি উন্নয়ন সার্কেল কুমিল্লা তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) হাসান মাহমুদ জানান, আমাকে সকালে নির্বাহী প্রকৌশলী জানিয়েছে যেহেতু বিষয়টি গুরুত্বপূর্ণ আমি তাকে দ্রুত কাজ করার অনুমতি দিয়েছি।

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সেমন্তঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখলিয়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

হামের উপসর্গ থাকা চট্টগ্রামের আরও ১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শুক্রবার (০৩ এপ্রিল) এপি সিভিল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন