ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

নড়াইলে ন্যায্য দামে সার না পাওয়ার অভিযোগ

আমার বার্তা অনলাইন:
১১ ডিসেম্বর ২০২৫, ১১:৪৯

নড়াইলে কৃষকরা ন্যায্য দামে সার পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এতে রবিশস্যের চাষাবাদ মৌসুম ঘিরে সারের বাজারে চরম নৈরাজ্য বিরাজ করছে।

চাষিদের অভিযোগ, বিক্রেতারা সরকারের বেঁধে দেওয়া দামের তোয়াক্কা না করে তাদের থেকে নিজেদের ইচ্ছামতো দাম নেওয়া হচ্ছে। তবে সার নিয়ে কোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে কৃষি বিভাগ।

সরেজমিনে জেলার প্রত্যন্ত এলাকা ঘুরে দেখা গেছে, চাষিদের ব্যস্ততা এখন গম, ধনিয়া, মসুর, খেসারি, পেঁয়াজ, সূর্যমুখীসহ রবিশস্য-গোত্রীয় নানা ফসলের আবাদকে ঘিরে। চাহিদামতো সারের সংকটে আশার ফসলের কাঙ্ক্ষিত ফলন নিয়ে দোলাচলে রয়েছেন চাষিরা। সরকারের নির্ধারিত দাম দূরে থাক, কোথাও কোথাও বাড়তি দাম দিয়েও কাঙ্ক্ষিত সার মিলছে না বলে অভিযোগ তাদের।

সরকার প্রতি কেজি ইউরিয়া এবং টিএসপি ২৭ টাকা করে, ডিএপি ২১ টাকা ও এমওপি ২০ টাকা দর নির্ধারণ করে দিলেও নিয়ন্ত্রণহীন সারের বাজারে প্রতি কেজিতে প্রকারভেদে ২ টাকা থেকে ১০ টাকা পর্যন্ত অতিরিক্ত দাম গুনতে হচ্ছে।

সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের চাঁচড়া গ্রামের চাষি মাহমুদুর রহমান বিশ্বাস জানান, রাসায়নিক সার পেতে আমাদের বঞ্চনার এই চিত্র নতুন নয়। তুলারামপুর ইউনিয়নের ডিলার অলোক কুণ্ডুর দোকানে গেলে প্রয়োজনমতো সার পাওয়া যায় না। বাইরে থেকে সার কিনে বাড়তি দামের বোঝা বইতে তাদের সারা বছর চরম ভোগান্তি পোহাতে হয়।

একই গ্রামের বাচ্চু বিশ্বাস বলেন, বেগুন, টমেটোসহ অন্যান্য সবজি চাষে বিএডিসির টিএসপি খুবই কার্যকর, কিন্তু তা না পাওয়ার ফলে আমরা এসব শাকসবজির চাষ ছেড়েই দিয়েছি।

একই উপজেলার মাইজপাড়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের ক্ষুদ্র চাষি দিলীপ কুমার জানান, মাইজপাড়া বাজারে সব সারের দোকানে টিএসপি এবং ইউরিয়া ৩০ টাকা করে এবং ডিএপি ২৫ টাকা করে কেজি নিচ্ছে।

আমার বার্তা/এল/এমই

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য থেকে

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। উত্তেজনাপূর্ণ ফাইনালে রানারআপ হয়েছে একই

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

৩৪ হাজার ৬৬৭ টনের বেশি জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শিং তং

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ডুজার সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধন

দেশে নির্যাতনের সংস্কৃতি বন্ধে সমাজ-প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন: আইনমন্ত্রী

পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী

২-৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো: শিক্ষা প্রতিমন্ত্রী

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

ইসরাইলের কারাগারে কুকুর লেলিয়ে দিয়ে ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণ!

ইসলামাবাদে আরাঘচি, তবু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় গভীর অবিশ্বাস ইরানের

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী

প্রতি নাগরিকের বিপরীতে এক আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর চিন্তা সরকারের

ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি