ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

সোনাগাজী পুলিশের অভিযানে ১১ চোরাই গরু উদ্ধার

আমার বার্তা অনলাইন
১৪ জানুয়ারি ২০২৬, ২২:০২

ফেনীর সোনাগাজী উপজেলায় গরু চুরির লাগাম টানতে সফল অভিযান চালিয়েছে মডেল থানা পুলিশ। সাম্প্রতিক সময়ে খামার ও বসতবাড়ি লক্ষ্য করে সংঘটিত একের পর এক চুরির ঘটনায় উদ্বিগ্ন স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরিয়েছে পুলিশের এই তৎপরতা। সর্বশেষ অভিযানে একটি খামার থেকে চুরি হওয়া ১৬টি গরুর মধ্যে ১১টি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে আন্তঃজেলা চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ ডিসেম্বর ভোররাতে সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের পূর্ব চর সাহাভিকারী এলাকার খামারি মো. শাহআলমের খামার থেকে একযোগে ১৬টি গরু চুরি হয়। ঘটনার পর ভুক্তভোগী ২ জানুয়ারি সোনাগাজী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পরপরই তদন্তে নামে পুলিশ। পরিদর্শক (তদন্ত) মো. শফিকুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. নুরুল ইসলামের নেতৃত্বে গঠিত বিশেষ একটি দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে একাধিক জেলায় অভিযান শুরু করে।

অভিযানের প্রথম ধাপে ৬ জানুয়ারি কুমিল্লার বরুড়া এলাকা থেকে একটি চোরাই গরুসহ একজনকে আটক করা হয়। পরবর্তীতে ১২ জানুয়ারি সোনাগাজীর মতিগঞ্জ বাজার এলাকা থেকে আরও একটি গরু উদ্ধার করা সম্ভব হয়। এর ধারাবাহিকতায় ১৩ জানুয়ারি কুমিল্লার চৌয়ারা গরু বাজার থেকে সোহাগ (৩০) নামে এক চোরকে গ্রেফতার করে পুলিশ। তার বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলায়।

গ্রেফতারকৃত সোহাগের স্বীকারোক্তির ভিত্তিতে চাঁদপুরের কচুয়া উপজেলার সানন্দকড়া এলাকায় অভিযান চালিয়ে আরও ৮টি গরু উদ্ধার করা হয়। সব মিলিয়ে এ ঘটনায় মোট ১১টি গরু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ আরও জানায়, এই চোর চক্রের অন্তত চারজন সদস্য বর্তমানে কুমিল্লায় অন্য একটি মামলায় কারাবন্দি রয়েছে। তাদের বিরুদ্ধে সোনাগাজীর এই মামলায় গ্রেফতার দেখানোর জন্য আইনগত প্রক্রিয়া চলমান।

সোনাগাজী মডেল থানার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চুরি হওয়া বাকি গরুগুলো উদ্ধারে এবং চক্রের পলাতক সদস্যদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। তারা বলেন, “খামারি ও সাধারণ মানুষের সম্পদ রক্ষায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

এদিকে পুলিশের এই সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় খামারি ও এলাকাবাসী। তাদের আশা, ধারাবাহিক নজরদারি অব্যাহত থাকলে সোনাগাজীতে গরু চুরির প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সেমন্তঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখলিয়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

হামের উপসর্গ থাকা চট্টগ্রামের আরও ১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শুক্রবার (০৩ এপ্রিল) এপি সিভিল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন