ই-পেপার বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

বাংলাদেশের জনগণকে অগ্রাধিকার দিতে ভারতের প্রতি শশী থারুরের আহ্বান

আমার বার্তা অনলাইন:
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৩

ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেতা শশী থারুর বলেছেন, ভারত কোনও নির্দিষ্ট দল বা কোনও নির্দিষ্ট সম্প্রদায়ের চেয়ে সকল বাংলাদেশির কল্যাণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলে নয়াদিল্লির ইঙ্গিত দেওয়া উচিত। সোমবার নয়াদিল্লিতে বিদেশি গণমাধ্যমের কর্মীদের সংগঠন ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে (এফসিসি) একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কের বিষয়ে এই মন্তব্য করেছেন তিনি।

শশী থারুর বলেন, ‘‘বাংলাদেশে যা ঘটছে তা নিবিড়ভাবে এবং সাবধানতার সঙ্গে দেখতে হবে নয়াদিল্লিকে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, প্রতিবেশী দেশটি আমাদের জন্য বিপজ্জনক হতে পারে এবং যদি সেখানে প্রতিকূল সরকার ক্ষমতায় আসে, তাহলে ভারত খুব ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।’’

ভারতের সংসদের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান কংগ্রেসের এই নেতা বলেন, বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসাবে আমাদের সকল পর্যায়ে এই ইঙ্গিত দেওয়া উচিত যে, আমাদের প্রতিশ্রুতি বাংলাদেশের সকল জনগণের কল্যাণের জন্য। আমরা কোনও নির্দিষ্ট রাজনৈতিক দল বা কোনও নির্দিষ্ট সম্প্রদায় সম্পর্কে বেশি উদ্বিগ্ন এমন ধারণার পরিবর্তে বাংলাদেশের জনগণের প্রতি আমাদের প্রতিশ্রুতির কথা জানিয়ে দেওয়া দরকার।

ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে। পালিয়ে যাওয়ার পর থেকেই নয়াদিল্লিতে অবস্থান করছেন শেখ হাসিনা।

শেখ হাসিনাকে দেওয়া ভারতের আতিথেয়তা ও আশ্রয়ের ঘটনায় সমর্থন জানিয়েছেন শশী থারুর। তিনি বলেন, এটা নিয়ে কোনও সন্দেহ নেই। ভারতের প্রবীণ সাংবাদিক ও পণ্ডিত কে ভি প্রসাদের ‘ইন্ডিয়ান পার্লামেন্ট: শেপিং ফরেন পলিসি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেছেন থারুর।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের পক্ষ থেকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগামী ১৩ ফেব্রুয়ারির সফর নিয়ে শশী থারুরের কাছে প্রশ্ন করা হয়।

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ এই নেতা বলেছেন, ‘‘আমি মনে করি বাংলাদেশে যা ঘটছে তা আমাদের ঘনিষ্ঠভাবে এবং সাবধানতার সঙ্গে দেখতে হবে। কারণ আমাদের ঠিক পাশের দরজায় তারা।’’

তিনি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে প্রতিকূল হিসাবে মনে করেন না বলে মন্তব্য করেছেন। একই সময়ে ভারতকে কিছু সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তিনি।

শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্য বিষয়গুলোকে জটিল করে তুলেছে বলে তিনি স্বীকার করেছেন কংগ্রেস দলীয় আইনপ্রণেতা শশী থারুর। তিনি বলেছেন, ‘‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জারি করা বিবৃতি নিয়ে আমরা কিছুটা ফাটা লাঠিতে আছি।’’

থারুর বলেন, ‘‘আমি দু’টি বিষয়ের ওপর জোর দেব, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বোঝায় আমাদের এমন কিছু বা গোপনে কিছু করা উচিত নয়...।’’

‘‘দ্বিতীয়ত, আমাদের কোনও নির্দিষ্ট রাজনৈতিক দল বা নির্দিষ্ট সম্প্রদায়ের পরিবর্তে বাংলাদেশের জনগণের স্বার্থ, জনগণের কল্যাণকে অগ্রাধিকার দেওয়া উচিত।’’

তিনি বলেন, বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসাবে ভারতকে সকল পর্যায়ে এই ইঙ্গিত দেওয়া উচিত যে, বাংলাদেশের জনগণের কল্যাণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সূত্র: পিটিআই

আমার বার্তা/এমই

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা আমিরাতের

বিশ্বের বৃহৎ তেল উৎপাদনকারীদের গ্রুপ ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেছে সংযুক্ত আরব আমিরাত।

যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

যুদ্ধ বন্ধে ইরানের পাঠানো নতুন প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানি হামলা মোকাবিলায় সৌদিতে উপসাগরীয় নেতাদের বৈঠক

ইরানি হামলার পাল্টা জবাব নিয়ে আলোচনার লক্ষ্যে সৌদি আরবের জেদ্দায় উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) বিশেষ

সম্পর্ক পুনরুদ্ধারের সফরে ব্রিটিশ রাজাকে মৌচাক দেখালেন ট্রাম্প দম্পতি

চারদিনের সফরে যুক্তরাষ্ট্রে গেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। ইরান যুদ্ধ ঘিরে ওয়াশিংটনের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরে- ই - বাংলা একে ফজলুল হকের কর্মময় জীবন শীর্ষক সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

সংসদে আলোচনা করে জুলাই সনদের বাস্তবায়ন বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা আমিরাতের

মাদক ও কিশোর গ্যাং নির্মূলে সরকার কঠোর অবস্থানে: আমিনুল হক

রূপপুর বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের প্রতীক

যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

জুলাই হত্যা মামলায় ইনুর পক্ষে পঞ্চম দিনের যুক্তিতর্ক শেষ

প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে রক্ষা পেল মেরিন ড্রাইভের ৩ হাজারেরও বেশি গাছ

ইরানি হামলা মোকাবিলায় সৌদিতে উপসাগরীয় নেতাদের বৈঠক

মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি

মিয়ানমারমুখী পাচার সিন্ডিকেটে রোহিঙ্গা সম্পৃক্ততা, আটক ১৪ জন

নিয়োগ বাণিজ্যের ভিডিও ভাইরাল: প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

ইউরেনিয়াম লোডিংয়ের মাইলফলকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

জিরো টলারেন্স নীতি গ্রহণের পর চাঁদাবাজি-দখল হ্রাস পেয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্তকতা জারির পরদিনই শাহজালালের রানওয়েতে ঢুকে গেলেন যুবক

সংসদে ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড়, উত্তপ্ত বাক্যবিনিময়

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিশ্বের ৩৩তম বাংলাদেশ

গণঅভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা অন্যায়: ফজলুর রহমান

থানায় মামলা করতে গিয়ে হয়রানি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে

জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ-জ্বালানি ইতিহাসে নতুন অধ্যায়ে বাংলাদেশ