ই-পেপার বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

‘হাসিনার ওপর ভারতের পর্যাপ্ত প্রভাব না থাকায় কিছু করার সুযোগ ছিল না’

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মার্চ ২০২৫, ১১:০৭

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগে সেখানে হাসিনাবিরোধী গণবিক্ষোভ তৈরি হওয়ার বিষয়টি ভারত জানত বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। কিন্তু শেখ হাসিনার ওপর ভারতের পর্যাপ্ত প্রভাব না থাকায় তেমন কিছু করার সুযোগ ছিল না বলে মন্তব্য করেন তিনি। জয়শঙ্কর বলেন, ভারত কেবল তাকে ‘পরামর্শ’ দিতে পেরেছিল।

শনিবার (২২ মার্চ) পররাষ্ট্র বিষয়ক পরামর্শক কমিটিতে এ তথ্য জানান তিনি। বাংলাদেশ, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং পাকিস্তান—এই প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্রনীতির ওপর খোলামেলা আলোচনা হয় এই বৈঠকে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে,জয়শঙ্কর ইঙ্গিত দিয়েছেন যে, ভারতসহ আরও কিছু গুরুত্বপূর্ণ পক্ষ বাংলাদেশে চলমান অস্থিরতার বিষয়ে অবগত ছিল। এই প্রসঙ্গে তিনি জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্কের সাম্প্রতিক মন্তব্য উল্লেখ করেন, যেখানে তিনি বলেন—আন্তর্জাতিক সংস্থা হিসেবে জাতিসংঘ বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করেছিল, যেন তারা নিরস্ত্র বিক্ষোভকারীদের সঙ্গে সংঘাতে না জড়ায়। অন্যথায় শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে নিষিদ্ধ করার হুমকি দেওয়া হয়েছিল।

বাংলাদেশ-ভারত সম্পর্ক

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সঙ্গে সংলাপ শুরু করলেও শেখ হাসিনাকে ভারত রাজনৈতিক আশ্রয় দেওয়ায় দিল্লি-ঢাকা সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। ভারত এরই মধ্যে ঢাকার অন্তর্বর্তী সরকারের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ করতে ২০২৪ সালের ডিসেম্বরে পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রিকে ঢাকায় পাঠায়।

২০২৪ সালের ডিসেম্বর মাসে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ করতে সফর করলেও, এপ্রিলের ২ থেকে ৪ তারিখে ব্যাংককে অনুষ্ঠিতব্য বিমসটেক (বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হবে কিনা, তা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো কিছু জানায়নি।

অন্যদিকে, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস একাধিক আন্তর্জাতিক নেতাকে ঢাকায় স্বাগত জানানোর পর এবার চীন সফরের প্রস্তুতি নিচ্ছেন। সেখানে চীন-বাংলাদেশের মধ্যে বিমান চলাচলসহ আরও কয়েকটি চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে, যা চট্টগ্রাম, ঢাকা এবং চীনের বিভিন্ন শহরের মধ্যে সংযোগ বৃদ্ধি করবে। জয়শঙ্কর এই প্রেক্ষাপটে ‘বাহ্যিক শক্তির’ ভূমিকা উল্লেখ করে বলেন, চীন ভারতের ‘প্রতিপক্ষ নয়, প্রতিযোগী’।

সার্কের ভবিষ্যৎ

জয়শঙ্করের আলোচনায় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর ভবিষ্যতও উঠে আসে, যার সর্বশেষ শীর্ষ সম্মেলন হয়েছিল ২০১৪ সালের নভেম্বরে। ২০১৬ সালের নভেম্বরে ইসলামাবাদে ১৯তম সার্ক সম্মেলন হওয়ার কথা থাকলেও, ভারতের একটি সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলার কারণে ভারত এতে অংশগ্রহণ বাতিল করলে তা আর অনুষ্ঠিত হয়নি। এরপর থেকে ভারত বিমসটেককে প্রাধান্য দিয়ে আসছে, যা সার্কের পুনর্জাগরণের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তোলে।

তবে জয়শঙ্কর বলেন, ‘সার্ক এখনো বাতিল হয়নি, বরং এটি বিরতিতে আছে।’ এর মাধ্যমে তিনি ভবিষ্যতে সার্কের পুনরুজ্জীবনের ইঙ্গিত দেন।

বৈঠকে ভারতীয় এমপিরা মালদ্বীপ, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালে চীনের প্রভাব বৃদ্ধির বিষয়টিও তুলে ধরেন এবং আগামী দশকে চীনকে মোকাবিলায় ভারতের পরিকল্পনা সম্পর্কে জানতে চান।

আমার বার্তা/জেএইচ

ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, ওদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী

ভারতের বিরুদ্ধে আবারও তীব্র ভাষায় বক্তব্য রেখেছেন পাকিস্তানের সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ

বিজেপির জেতা ১০৫ আসনেই ভোট ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটার বেশি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২০৭ আসনে জিতে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। তবে

‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতের

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর বাংলাদেশে ‘পুশব্যাক’ বা সীমান্ত দিয়ে জোরপূর্বক লোক পাঠানোর আশঙ্কা

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে বের করে নিয়ে আসতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি নতুন অভিযান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সরকারি কোম্পানি বেসরকারি মালিকানায় যাবে: বাণিজ্যমন্ত্রী

ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, ওদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী

সিঙ্গাপুর থেকে আসছে ৩ কার্গো এলএনজি, ব্যয় ২১৮৬ কোটি টাকা

ঈদে অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ

পুলিশের সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিজেপির জেতা ১০৫ আসনেই ভোট ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটার বেশি

‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতের

ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারসহ ৫ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

লোকসান প্রায় ১৬ কোটি, বুলবুলকে জবাবদিহিতার কথা বললেন তামিম

শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত: দোকান মালিক সমিতি

ডিআইইউতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণা সম্মেলন শুরু

১৩২ টাকা বাড়ানোর পর জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত

অর্থ পাচারসহ আর্থিক অপরাধ দমনে সিঙ্গাপুর কার্যকর ও সফলঃ এফএটিএফ

একদিনে হাম ও হামের উপসর্গে ১২ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

এনআইডি ও ব্যাংক হিসাবের তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপার গ্রেপ্তার

ভিসা জটিলতায় ৯ জনকে রেখে ব্যাংককের পথে ঋতুপর্ণারা

পাকিস্তানের চেয়ে নিজেদের পেস বিভাগকে এগিয়ে রাখছেন শান্ত

জামালপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

১৬ বছর পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ