ই-পেপার বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩

ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী

আমার বার্তা অনলাইন:
১৫ মে ২০২৫, ০৯:৫৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ :ফাইল ছবি

পাকিস্তান সেনাবাহিনী ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এছাড়া পাক সেনাবাহিনী ভারতকে মানসিকভাবে বিপর্যস্ত করে দিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

একইসঙ্গে ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী শেহবাজ বলেছেন, যুদ্ধ নাকি শান্তি চাও তোমরা— সেই সিদ্ধান্ত তোমাদের। পাকিস্তানের সৈনিকদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

বুধবার (১৪ মে) রাতে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

সংবাদমাধ্যমটি বলছে, ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘাতে পাকিস্তানের সেনাবাহিনী ও সৈনিকরা ভারতকে চরম মানসিক ধাক্কা দিয়েছে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন।

পাসরুর সেনানিবাসে সৈনিকদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, “আমাদের থেকে বড় শত্রু ভারতের অনেক বিলিয়ন ডলারের যুদ্ধসরঞ্জাম আছে বলে তারা গর্ব করত। কিন্তু আপনারা (সৈনিকরা) তাদের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছেন, তাদের বড়সড় ধাক্কা দিয়েছেন।”

তিনি আরও বলেন, “ভারত ভাবত যে— পাকিস্তান প্রচলিত যুদ্ধ কৌশলে অনেক পিছিয়ে, কিন্তু আপনারা যেভাবে যুদ্ধ করেছেন, তা প্রমাণ করে দিয়েছে যে আমরা শুধু প্রচলিত যুদ্ধেই নয়, প্রযুক্তিগত দিক থেকেও সমানভাবে প্রস্তুত।”

প্রধানমন্ত্রী শেহবাজ সরাসরি ভারতকে উদ্দেশ করে বলেন, “আমরা যুদ্ধের জন্যও প্রস্তুত, আবার শান্তির জন্যও। (কোনটি তোমরা চাও, সেই) সিদ্ধান্ত তোমাদের।”

তিনি ভারতের উদ্দেশে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ভারত যদি আমাদের পানির প্রবাহ বন্ধ করে দেয়, সেটা হবে আমাদের জন্য রেড লাইন। পানি আমাদের অধিকার। সেই অধিকার রক্ষায় আমাদের সাহসী সেনাবাহিনী লড়াই করবে।”

উল্লেখ্য, জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক হামলার পর সম্প্রতি ভারত সিন্ধু পানি চুক্তি সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেয়। ভারতের এই পদক্ষেপকে শেহবাজ সরকার পাকিস্তানের স্বার্থের জন্য হুমকি বলে আখ্যয়িত করেছে।

কাশ্মির ইস্যুতে শেহবাজ শরিফ বলেন, “কাম্মির ইস্যু জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী সমাধান করতে হবে। তারপরই বাণিজ্য আলোচনার কথা ভাবা যেতে পারে। শুধু বাণিজ্য নিয়ে আলাদা আলোচনা নয়, এটি হতে হবে একটি সমগ্র আলোচনা কাঠামোর অংশ হিসেবে।”

তিনি বলেন, পেহেলগাম হামলার ঘটনায় পাকিস্তান পূর্ণ ও আংশিক তদন্তের প্রস্তাব দিয়েছিল এবং সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ভারতের পক্ষ থেকে সেই প্রস্তাবের বদলে রাতের আঁধারে হামলা চালানো হয়। পাকিস্তান এরপর উপযুক্ত জবাব দিয়েছে।

পাকিস্তানের এই প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত পাকিস্তানের পানির উৎস নিয়লম-ঝেলাম এলাকায় হামলা চালিয়েছে। পাকিস্তান তখন সংযম দেখিয়েছে। কিন্তু তিনি হুঁশিয়ার করে বলেন, “আমাদের সেনাবাহিনীর সক্ষমতা আছে ভারতের বাগলিহার-সহ অন্যান্য পানি প্রকল্প ধ্বংস করে দেওয়ার।”

আমার বার্তা/এমই

ভারতের উগ্রপন্থি আরএসএস ও গোয়েন্দা সংস্থা ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ

ভারতের হিন্দুত্ববাদী উগ্রপন্থি সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) ও গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং

যুক্তরাষ্ট্র-ইসরায়েল পরাজয় স্বীকারের আগে আলোচনা নয়: মোজতবা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমানো বা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ

ইসলামি বিপ্লবী গার্ডের বাসিজ ফোর্স প্রধান নিহত, দাবি ইসরায়েলের

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আওতাধীন আধাসামরিক বাহিনী ‘বাসিজ ফোর্সের’ কমান্ডার গোলামরেজা সোলাইমানিকে হত্যার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি

ব্রাহ্মণবাড়িয়ায় চার শত খাল খনন করা হবে সাকি

ভারতের উগ্রপন্থি আরএসএস ও গোয়েন্দা সংস্থা ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ

যুক্তরাষ্ট্র-ইসরায়েল পরাজয় স্বীকারের আগে আলোচনা নয়: মোজতবা

এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক

তারেক রহমানকে সমবেদনা জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি

ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল: বদিউল আলম

ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়কে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ

ঢাবি-জগন্নাথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি

পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সরকারি সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না: ইশরাক

আমাদের ঘাড়ের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

ইসলামি বিপ্লবী গার্ডের বাসিজ ফোর্স প্রধান নিহত, দাবি ইসরায়েলের

কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে: সড়কমন্ত্রী

নতুন সরকারের এক মাস: চমক ও আগামীর চ্যালেঞ্জ

ঈদযাত্রায় কোনো অন্যায়ের সঙ্গে ‘কম্প্রোমাইজ নাই’: আইজিপি