ই-পেপার শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভারতে ১০ দিনে তৃতীয়বারের মতো বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

আমার বার্তা অনলাইন:
২৩ মে ২০২৬, ১১:৫৭

ভারতে ফের বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। এই নিয়ে গত ১০ দিনে ভারতে তৃতীয়বারের মতো বাড়ল জরুরি দুই জ্বালানি তেলের মূল্য। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রাজধানী নয়াদিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে বেড়েছে ৮৭ পয়সা এবং ডিজেল প্রতি লিটারে ৯১ পয়সা। এতে আজ শনিবার সকাল থেকে নয়াদিল্লিতে প্রতি লিটার পেট্রোল ৯৯ দশমিক ৫১ রুপি এবং ডিজেল ৯২ দশমিক ৪৯ রুপিতে বিক্রি হচ্ছে।

পশ্চিমবঙ্গে পেট্রোলের দাম ৯৪ পয়সা এবং ডিজেলের দাম ৯৫ বয়সা বৃদ্ধি পাওয়ায় রাজধানী কলকাতাসহ রাজ্যজুড়ে আজ শনিবার সকাল থেকে প্রতি লিটার পেট্রোল ১১০ দশমিক ৬৪ রুপি এবং প্রতি লিটার ডিজেল ৯৭ দশমিক ০২ রুপিতে বিক্রি হচ্ছে।

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের রাজধানী এবং ভারতের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত মুম্বাইয়ে পেট্রোলের দাম ৯০ পয়সা এবং ডিজেলের দাম ৯৪ পয়সা বৃদ্ধি পাওয়ায় আজ শনিবার সকাল থেকে সেখানে প্রতি লিটার পেট্রোল ১০৮ দশমিক ৪৯ রুপি এবং ডিজেলের দাম ৯৫ দশমিক ০২ রুপি।

গত ১৫ মে সারাদেশে এক ধাক্কায় লিটার-প্রতি তিন রুপি বেড়ে গিয়েছিল পেট্রলের দাম। তার পর ১৯ মে আবার , ৯০ পয়সা করে বাড়িয়ে দেওয়া হয়ে পেট্রলের দাম। এ বার ৮৭ পয়সা মূল্য বৃদ্ধি হওয়ায় গত ১০ দিনে প্রায় পাঁচ টাকা মূল্য বেড়েছে পেট্রোলের। নতুন করে দাম বেড়ে যাওয়ায় দিল্লিতে এখন এক লিটার পেট্রলের দাম ৯৯ টাকা ৫১ পয়সা। ডিজ়েল বিক্রি করা হচ্ছে ৯২ টাকা ৪৯ পয়সা প্রতি লিটারে।

নয়াদিল্লি এবং সংলগ্ন নয়ডা, গুরুগ্রাম, গাজিয়াবাদ প্রভৃতি এলাকায় কমপ্রেস্‌ড ন্যাচারাল গ্যাস বা সিএনজি-র দাম বেড়েছে। লিটারে এক রুপি করে বৃদ্ধি পাওয়ায় আজ শনিবার রাজধানী ও সংলগ্ন এলাকাগুলোতে প্রতি লিটার সিএনজি বিক্রি হচ্ছে ৮১ দশমিক ৯ রুপিতে। নয়ডা ও গাজিয়াবাদে প্রতি লিটার সিএনজি বিক্রি হচ্ছে ৮৯ দশমিক ৭০ রুপিতে। পেট্রোল-ডিজেলের মতো সিএনজির দামও এই নিয়ে তিনবার বাড়ল রাজধানী ও সংলগ্ন এলাকাগুলোতে।

সিএনজি গ্যাস অটোরিক্সার জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। এর ফলে অটোর ভাড়া ফের বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে কলকাতায় নতুন করে সিএনজি-র দাম বৃদ্ধির কোনও তথ্য এখন পর্যন্ত নেই।

মধ্যপ্রাচ্যে সংঘাতের আবহে দেশবাসীকে জ্বালানি সাশ্রয়ের বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী এক বছর সোনা না-কেনার পরামর্শও দিয়েছিলেন। বস্তুত, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর সারা বিশ্বের জ্বালানির দামের ওঠাপড়া নির্ভর করে।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানির সরবরাহ ঘিরে এই মুহূর্তে অনিশ্চয়তা চলছে। অনেক দেশের মতো ভারতকেও এই ধরনের জ্বালানির অধিকাংশ বাইরে থেকে আমদানি করতে হয়। ফলে এর প্রভাব ভারতের বাজারেও পড়ছে। দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার সুরক্ষিত রাখার জন্য সাধারণ মানুষের কাছে সহযোগিতার আর্জি জানিয়েছেন মোদি। - সূত্র : এনডিটিভি

চীনের কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৮, ভূগর্ভে আটকা পড়েছে ৩৮ শ্রমিক

চীনের উত্তর-পূর্বাঞ্চলের শানশি প্রদেশের একটি কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন এবং আরও ৩৮

ভেনেজুয়েলার তেলেই উঠে এসেছে ইরান যুদ্ধের ২৫ গুণ খরচ: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক অভিযানের ব্যয় ভেনেজুয়েলার তেল থেকে পাওয়া আয় দিয়েই বহুবার মেটানো

মার্কিন গোয়েন্দা পরিচালকের পদ ছাড়লেন তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান নির্বাহী তুলসী গ্যাবার্ড পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ঘোষণায় তিনি বলেছেন, স্বামীর

গ্রিনকার্ডের আবেদনে নতুন নিয়ম চালু করল যুক্তরাষ্ট্র

এখন থেকে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি অথবা গ্রিনকার্ডের আবেদনের জন্য অস্থায়ী ভিসাধারীদের আর দেশটিতে অবস্থান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক মালিকদের বিলাসী জীবনযাত্রা নিয়ে অর্থমন্ত্রীর ক্ষোভ

ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতে ১০ দিনে তৃতীয়বারের মতো বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

খামারিদের স্বার্থে পার্শ্ববর্তী দেশ থেকে গরু আনার প্রয়োজন নেই: টুকু

স্পোর্টস ও ইভি গাড়ি প্রদর্শনীতে প্রধানমন্ত্রী

৩০ কোটি ৬১ লাখ পাঠ্যবই ছাপাবে এনসিটিবি, খরচ ১৭০০ কোটি টাকা

শিশুদের ওপর বর্বরতা অবশ্যই বন্ধ করতে হবে: ইউনিসেফ

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম

ঈদযাত্রায় ট্রেনে শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই: রেলসচিব

শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গণপিটুনি দিয়ে একজনকে পুলিশে সোপর্দ

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির নয়া এমডি  আশরাফুজ্জামান

রাশিয়ায় যুদ্ধে প্রাণ গেল আরও দুই বাংলাদেশি যুবকের

ক্রীড়াঙ্গনে আয়ের শীর্ষে রোনালদো, মেসিকে টপকে কানেলো দ্বিতীয়

বিপিসি চেয়ারম্যানের সদ্য বদলীকৃত একান্ত সচিব ও তার স্ত্রীর শত কোটি টাকার সম্পদ 

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি

ময়মনসিংহ-সিলেটে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ২ নম্বর সংকেত

চীনের কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৮, ভূগর্ভে আটকা পড়েছে ৩৮ শ্রমিক

‘পথেই মৃত্যু’ ঠেকাতে উপজেলা পর্যায়ে সাপের অ্যান্টিভেনম দিচ্ছে সরকার

দহগ্রাম সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেলো বিএসএফ

ভেনেজুয়েলার তেলেই উঠে এসেছে ইরান যুদ্ধের ২৫ গুণ খরচ: ট্রাম্প