ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

অবিলম্বে ভ্যাট অধ্যাদেশ প্রত্যাহারের দাবি এবি পার্টির

আমার বার্তা অনলাইন:
১৩ জানুয়ারি ২০২৫, ১৭:৩৪

অংশীজনের সাথে পরার্মশ না করে গত সপ্তাহে প্রজ্ঞাপন জারী করে ৬৫ টি পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্তকে অন‍্যায‍্য এবং অদূরদর্শী দাবি করেছে এবি পার্টি। এ সময় দলটি আরোপিত কর প্রত্যাহারের দাবি জানিয়ে।

সোমবার (১৩ জানুয়ারি) কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান নেতারা।

নেতৃবৃন্দ বলেন, যে সময় আওয়ামী লুটেরাদের ধ্বংস করে দেয়া অর্থনীতি পুনরুদ্ধারের আয়োজন চলছে, সে সময়ে মধ‍্য ও নিম্নবিত্ত স্বল্প আয়ের নাগরিকদের ওপর এ ধরনের পরোক্ষ করের বোঝা চাপিয়ে দেয়া ঐতিহাসিক গণঅভ‍্যুত্থানের পরিপন্থী। একই সময়ে টিসিবির ট্রাকে পরিচালিত নিম্ন আয়ের মানুষের জন‍্য কমদামে পণ‍্য বিক্রি বন্ধ করার সিদ্ধান্তকেও আত্মঘাতি বলে মনে করে এবি পার্টি।

সোমবার (১৩ জানুয়ারি) ভ্যাট বৃদ্ধি ও শুল্ক ব্যবস্থাপনা নিয়ে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই বক্তব্য রাখেন এবি পার্টির নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)'র সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

বক্তব্যে ব্যারিস্টার ফুয়াদ বলেন, এবি পার্টি মনে করে জনগণকে কষ্ট দিয়ে বাজেটের ঘাটতি মেটানো আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আইএমএফ, এর ঋণ পাবার জন‍্য সরকারের ব‍্যয় সংকোচন করা বেশী জরুরি। এক্ষেত্রে সরকারের সাইজ কমানো, প্রজাতন্ত্রের কর্মচারীদের বিলাসী সুযোগ সুবিধা কর্তন, অপ্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প বাতিল বা কমানোর উদ্যোগ নেয়া দরকার। পাশাপাশি রাষ্ট্রকে তার বাৎসরিক খরচ মেটানোর জন‍্য শুধুমাত্র প্রত‍্যক্ষ করের ওপর জোড় দেবার তাগিদ দেন এবি পার্টির নেতৃবৃন্দ। সেক্ষেত্রে রাষ্ট্রের আয় বাড়ানোর জন্য প্রত‍্যক্ষ‍ করের ক্ষেত্র ও পরিধি বাড়ানো জরুরি।

ভ্যাট বাতিলের দাবি জানিয়ে এবি পার্টি'র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, আওয়ামী লীগের লুটেরাদের মতো আচরণ আপনারা দেশের গরিব মানুষের সাথে করবেন না। যেভাবে দিনকে দিন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে তার উপর আবার নতুন করে ভ্যাট আরোপ করা হচ্ছে তাতে জনগণের জীবন দূর্বিষহ হয়ে উঠবে।

আমরা আওয়ামী লীগকেও বলেছি লুটপাট বন্ধ করেন, জনগণের জীবন সহজ করেন নইলে এই লুটপাটতন্ত্র ধ্বসে পরবে। আপনাদেরকেও সাবধান করছি, গরীব মানুষ মোড়ে মোড়ে এখন গাড়ির দরজায় টোকা দিচ্ছে। বেশী ক্ষতিগ্রস্থ করলে তারা কলার ধরে গাড়ি কেড়ে নেবে। দয়া করে জনগণের জীবন যাত্রা সহজ করার উপায় বের করুন বলেন তিনি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এবি যুবপার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকন, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আব্দুল হালিম খোকন, মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খান, দক্ষিণের যুগ্ম সদস্য সচিব আহমাদ বারকাজ নাসির, উত্তরের যুগ্ম সদস্য সচিব আব্দুর রব জামিল, দক্ষিণের সাংগঠিন সম্পাদক আব্দুল হালিম নান্নু, কেন্দ্রীয় কমিটির সদস্য রিপন মাহমুদ, আমেনা বেগম, নারী নত্রী হাজরা মেহজাবিন, যুবনেতা শিবলু, পল্টন থানা আহবায়ক আব্দুল কাদের মুন্সি সহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আমার বার্তা/এমই

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেছেন,

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন। দলের নেতাকর্মী‌দের প্রতি আহ্বান

দেশের ক্ষতি হলে আমরা নীরবে বসে থাকব না : জামায়াত আমির

সরকার যদি ভালো কাজের উদ্যোগ নেয়, তাহলে আমরা সহযোগিতা করব। কিন্তু দেশের কোনো ক্ষতি হলে

৫ মে ‘গণহত্যা’র বিচার নিশ্চিত করতে হবে: হেফাজতে ইসলাম

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ২০১৩ সালের ৫ মে ঢাকার মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা

দেশের ক্ষতি হলে আমরা নীরবে বসে থাকব না : জামায়াত আমির