ই-পেপার বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

সাইন্সল্যাবে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ভোগান্তি

আমার বার্তা অনলাইন
১২ অক্টোবর ২০২৫, ১২:১৬

উচ্চমাধ্যমিকে পাঠদান অব্যাহত রাখার দাবিতে রাজধানীর সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সাত কলেজের সমন্বয়ে বিশ্ববিদ্যালয় হওয়ায়, শিক্ষার্থীরা আশঙ্কা করছেন, ঢাকা কলেজে তাঁদের উচ্চমাধ্যমিকের পাঠদান বন্ধ হয়ে যেতে পারে। উচ্চমাধ্যমিকের পাঠদান যেন বন্ধ না হয় সরকারের কাছ থেকে সেই দাবি জানাতে সড়ক অবরোধ করেছেন তাঁরা।

রাসেল নামে এক শিক্ষার্থী বলেন, ঢাকা কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ। এখানে উচ্চ মাধ্যমিক শুরু থেকেই ছিল, এখন সাত কলেজ সমন্বয়ে যে বিশ্ববিদ্যালয় হয়েছে, তাদের একাডেমিক কার্যক্রম ও লেখাপড়া জন্য উচ্চ মাধ্যমিকের ভর্তি বন্ধ হয়ে যেতে পারে বলে আমরা আশঙ্কা করছি। তাই আমরা কর্তৃপক্ষের কাছে দাবি জানাতে আজকের এই কর্মসূচি পালন করছি।

আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে শিক্ষার্থীরা সাইন্সল্যাব মোড়ে জড়ো হয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। এতে সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিসগামী মানুষ চরম ভোগান্তিতে পড়ে। পুলিশ দফায় দফায় তাদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। ঢাকা কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছে পুলিশ। শিক্ষক ও পুলিশ মিলে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছেন। দাবি-দাওয়া সরকারের উচ্চপর্যায়ে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষক ও পুলিশ।

তবে শিক্ষার্থীরা অনড়। তারা এখনো সড়ক থেকে সরেনি। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, ‘শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।’

চলতি বছরের ২৬ মার্চ রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয় সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’।

কলেজগুলো হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

সাত কলেজের শিক্ষার্থীরা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন। এ দাবিতে আগামী সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর আব্দুল গণি রোড ও কলেজ রোড সংলগ্ন শিক্ষা ভবন অভিমুখে শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছেন তাঁরা।

আমার বার্তা/জেএইচ

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

রাজধানীর ব্যস্ততম বনানী এলাকায় একটি ১১তলা ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে

সরকার ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে: ডিএসসিসি প্রশাসক

সড়কের ফুটপাত ব্যবহার যেন অনুপযোগী হয়ে না পড়ে, সেজন্য তালিকা করে ফুটপাতের ব্যবসায়ীদের সরকার লাইসেন্স

মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত

রাজধানীর মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীবাহী একটি বাস দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসে থাকা

মোহাম্মদপুরে ব্যবসায়ীর ওপর কিশোর গ্যাংয়ের হামলা

রাজনৈতিক পটপরিবর্তন হলেও রাজধানীর মোহাম্মদপুরে থামেনি কিশোর গ্যাং ও সশস্ত্র সন্ত্রাসীদের দৌরাত্ম্য। ৫ আগস্টের পর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন পেল বাংলাদেশ

প্রচণ্ড গরমে ব্যায়াম বা হাঁটার সময়ে সতর্কতা

ইসলামিক ফাউন্ডেশনে পুনরায় জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করলেন বিল্লাল বিন কাশেম

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

‘সুপারনিউমারারি পদোন্নতি’ পাওয়া ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি

প্রতিযোগিতায় টিকে থাকতে নীতি সহায়তা চান পোশাক উৎপাদক ও রপ্তানিকারকরা

মালদ্বীপের ‘পোল-অ্যান্ড-লাইন’ টুনা মাছ বিশ্বজুড়ে সমাদৃত

অর্থনীতিকে গতিশীল করতে সিএমএসএমই খাতের উন্নয়নের বিকল্প নেই: অর্থ উপদেষ্টা

সেন্টমার্টিনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া ইউনূস-রিজওয়ানারা মানবসভ্যতার শত্রু

লেভেল থ্রি-কোর্সে প্রথম রাজ্জাক, দ্বিতীয় হান্নান যৌথ তৃতীয় নাফীস-ডলার

কর্ণফুলি টানেলকে কর্যকর করতে পণ্যবাহী যাতায়াত বাড়ানো প্রয়োজন

সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ যুবককে আটকের পর পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য

জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

যাত্রাবাড়ী ও উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২ জন

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস ইইউয়ের

শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে কাছাইট মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা