ই-পেপার মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

অভিনয়ে দেখা না যাওয়ার কারণ জানালেন কুসুম শিকদার

আমার বার্তা অনলাইন:
০৬ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৩
অভিনেত্রী কুসুম শিকদার। ছবি: সংগৃহীত

বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার একসময় ছোট ও বড়—দুই পর্দাতেই নিয়মিত দেখা যেত। ‘লাল টিপ’, ‘গহিনে শব্দ’ কিংবা ‘শঙ্খচিল’–এর মতো সিনেমায় অভিনয় করে তিনি জায়গা করে নিয়েছিলেন দর্শকদের মনে। যদিও গত বছর ‘শরতের জবা’ সিনেমা দিয়ে আবারও রুপালি পর্দায় ফিরেছিলেন অভিনেত্রী। এরপর আবার অদৃশ্য হয়ে যান তিনি। অথচ দীর্ঘদিন ধরেই তাকে পর্দায় দেখা যায়নি। এমনকি সামাজিক মাধ্যমেও খুব একটা দেখা যায়নি অভিনেত্রীকে। এই দীর্ঘ নীরবতা নিয়ে ভক্ত-অনুরাগীদের কৌতূহলও কম ছিল না। অবশেষে তার অবস্থান জানালেন কুসুম শিকদার।

সম্প্রতি এক বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে হাজির হয়ে দীর্ঘ বিরতি, কাজের নির্বাচন এবং ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী। নতুন কোনো কাজে দেখা না যাওয়ার কারণও ব্যাখ্যা করেছেন তিনি।

কেন হঠাৎ করেই হারিয়ে গেলেন শরতের জবা? অনুষ্ঠানে উপস্থাপকের এমন প্রশ্নের উত্তরে কুসুম শিকদার বলেন, ‘হারিয়ে গেলাম কোথায়? যদি কাজের কথা বলেন— তাহলে এখন নাটক করতে আমার আগ্রহ নেই। সিনেমার অনেক প্রস্তাবই এসেছে। চাইলে অবশ্যই কাজ করতে পারতাম।

বরং অভিনয় থেকে দূরে থাকা নয়, নিজের মতো করে কাজের অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন অভিনেত্রী। পর্দায় নিয়মিত থাকা নয়; বরং ভালো কাজের সঙ্গে যুক্ত হওয়াটাই তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন কুসুম শিকদার।

তিনি বলেন, হ্যাঁ বলে কাজে নেমে যাওয়া সম্ভব ছিল। কিন্তু আমি একটু খুঁতখুঁতে, একটু পারফেকশনিস্ট। প্রস্তাবগুলোর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই মনে হয়েছে কোথাও ঘাটতি আছে বা যারা বানাচ্ছেন, তারা পুরোপুরি প্রস্তুত নন। তাই সেগুলো করা হয়নি।’

অভিনেত্রী বলেন, 'সিনেমা ‘শরতের জবা’ মুক্তির পর অন্তত ১২টি সিনেমার প্রস্তাব পেয়েছিলাম। তবে সব কটি ফিরিয়ে দিয়েছি। মনমতো গল্প, প্রস্তুত প্রজেক্ট হলে অবশ্যই আমি করতাম।'

তিনি বলেন, 'আমি ধীরগতির মানুষ। ধীরে কাজ করি। আমার বিশ্বাস— ধীরলয়ে কাজ করলে মানটাও ভালো হয়। সিনেমার জন্য এক বছর খুব কম সময়। ‘শরতের জবা’ করতে আমার দুই বছর লেগেছে। আর লেখা ধরলে তো আরও বেশি সময় লাগে।’

কুসুম শিকদার বলেন, ‘আমি মন খুব সতেজ রাখার চেষ্টা করি। পারতপক্ষে মিথ্যা বলি না। কৃতজ্ঞ মানুষ হতে চেষ্টা করি। আমার ভেতরে প্রবলভাবে মুগ্ধ হওয়ার ক্ষমতা আছে, ভালোবাসার শক্তি আছে। এ বিষয়গুলো আমি লালন করি। আমার বিশ্বাস— ভেতরে যদি এগুলো থাকে, তাহলে সেটার প্রভাব বাইরেও পড়ে। মানুষকে সুন্দর রাখে বলে জানান কুসুম শিকদার।

আমার বার্তা/এমই

শয়তান খোঁজে সুখী সংসার : বাঁধন

২০০৭ সালে ময়মনসিংহের সেই আলোচিত ও অভিশপ্ত 'আদম পরিবার'। যে পরিবারের ৯ জন সদস্যের একযোগে

পর্দা ছেড়ে এবার ডিজিটাল দুনিয়ায় রিয়া চক্রবর্তী

সিনেমার রূপালি পর্দার গণ্ডি ছাড়িয়ে এবার কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দুনিয়ায় পা রাখলেন বলিউড অভিনেত্রী রিয়া

‘দুর্বার’ নিয়ে ধোঁয়াশা, প্রেক্ষাগৃহে ফেরা হচ্ছে না অপুর

আসছে ঈদে ডজনখানেক সিনেমা মুক্তির তালিকায় থাকলেও শেষ মুহূর্তে ছোট হয়ে আসছে সেই তালিকা। বিশেষ

পপতারকা রিহানার বাড়ি লক্ষ্য করে গুলি, আটক এক নারী

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পপ সুপারস্টার রিহানার লস অ্যাঞ্জেলেসের বাসভবনে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় গায়িকা সশরীরে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান

গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না : মির্জা আব্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

চরমপন্থিরা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে : র‍্যাব

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদ করবে ডিএসসিসি

ব্রাহ্মণবাড়ীয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহরা অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তার স্ত্রী বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

৩ হাজার কোটি টাকার তহবিল ও গৃহঋণে সিঙ্গেল ডিজিট সুদ চান আবাসন ব্যবসায়ীরা

সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর: নেতানিয়াহু

ঈদযাত্রা নিরাপদ-নির্বিঘ্ন করতে ঢাকা আহ্ছানিয়া মিশনের ৯ সুপারিশ

কোনো রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেওয়া হয়নি: অর্থ উপদেষ্টা

মরক্কোর আমাজিঘ নারী: প্রাচীন হস্তশিল্পের মানব জাদুঘর ও ঐতিহ্যের ধারক

ঈদের মিছিল ও তিনদিন ঈদ উৎসব আয়োজন করা হবে: আসিফ মাহমুদ

জাবিসাসের সভাপতি মাহ্ আলম, সম্পাদক রাজিব

সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী